Ajker Patrika

জাবি প্রাক্তন ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জাবি প্রাক্তন ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল
মাহফিলে প্রায় এক হাজার প্রাক্তন ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন। ছবি: আজকের পত্রিকা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ফোরাম। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, রমজানের পবিত্রতা রক্ষা এবং সংগঠনের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদল নেতা-কর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা অংশ নেন।

জাবি ছাত্রদল ফোরামের এই মাহফিলে প্রায় এক হাজার প্রাক্তন ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় পর প্রিয় ক্যাম্পাসের সহযোদ্ধাদের কাছে পেয়ে অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়। রাজনীতির গণ্ডি পেরিয়ে এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ঘরানার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের প্রাক্তন সভাপতি ও ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, বিশিষ্ট ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক এবং প্রাক্তন সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জিয়াউর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাহরিয়ার শিমুল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

ইফতারের আগে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

হঠাৎ কেন প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরান, নেপথ্যে কী

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

অভিজ্ঞতা ছাড়াই ইবনে সিনায় চাকরি, এইচএসসি পাসে আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত