
যশোরে এক যুবকের পেট থেকে ২ হাজার ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম মাসুদ রানা (২০)। আটকের পর তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার এক্স-রে করিয়ে তাঁর পেটে ইয়াবা শনাক্ত হয়।
মাসুদ রানা জেলার শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র্যাব-৬-এর যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানান, তাঁর পেটে আনুমানিক ২ হাজার ২০০ ইয়াবা বড়ি রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে মাসুদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে পেট থেকে ইয়াবাগুলো বের করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বুধবার সকাল থেকে মহাসড়কে যানজটের কবলে পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে, রাস্তায় যানবাহনে থাকা অসুস্থ রোগী, নারী ও শিশুরা দুর্ভোগে পড়েছে।
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী আয়েশা বেগম (৬০)। আজ বুধবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের বগৈর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ঢাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী এলাকার আড়িয়াল খাঁ নদী-সংলগ্ন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে