
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ঢাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী এলাকার আড়িয়াল খাঁ নদী-সংলগ্ন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, সকালে এক্সপ্রেসওয়ের ঢালে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন আছে এবং গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে গভীর রাতে লাশ এক্সপ্রেসওয়ের ঢালে ফেলে গেছে দুর্বৃত্তরা।

গাইবন্ধার পলাশবাড়ীতে ‘রামমূর্তি’ নির্মাণ বিতর্কে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ময়মনসিংহ আদালতের বিচারক।
৯ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আরও দুই সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং অপরজন বেসামরিক ব্যক্তি।
১৪ মিনিট আগে
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
২১ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
২৪ মিনিট আগে