সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদী পারাপারের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে সজীব সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব সরকার উপজেলার রাউতারা গ্রামের মজিদ সরকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নৌকাযোগে বড়াল নদী পার হওয়ার সময় মাঝনদীতে মুখ ধুতে যান সজীব। এ সময় তিনি আকস্মিক মৃগীরোগে আক্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় রাজশাহী থেকে আসা একদল ডুবুরি উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৭ ঘণ্টার টানা তল্লাশি শেষে নদী থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরি দলের সদস্যরা।
এ ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে