
চট্টগ্রামের সাতকানিয়ায় পিচ্চি জাহেদ নামে পরিচিত জাহেদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
মো. রাসেল বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান এখনো অব্যাহত রয়েছে। আগামীকাল বুধবার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত ৩০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পিচ্চি জাহেদ ও তাঁর বন্ধু মোহাম্মদ ওয়াহিদ। পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামে পৌঁছালে একদল সশস্ত্র সন্ত্রাসী সড়কে ব্যারিকেড দিয়ে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পিচ্চি জাহেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পাঁচ দিন পর সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
নিহত পিচ্চি জাহেদ পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে তাঁর ব্যবসা ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি জাহেদের বিরুদ্ধে হত্যা, অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকসংক্রান্ত অন্তত আটটি মামলা রয়েছে।
চলতি বছরের ১৭ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম মহানগর এলাকায় ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকা তৈরি করে গণবিজ্ঞপ্তি জারি করে। তালিকায় নগরে তাঁদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করার কথা জানানো হয়। ওই তালিকায় এক নম্বরে ছিলেন পিচ্চি জাহেদ।
পুলিশের তালিকাভুক্ত হওয়ার কিছুদিন পর ১৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০৪ পিস ইয়াবাসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান পিচ্চি জাহেদ। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন।

আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
নীলফামারীর পরিত্যক্ত কারাগারের ইট, লোহা ও কাঠ চুরির সময় একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। সরকারি বরাদ্দ করা ট্রাকটি কৌশলে সটকে পড়লে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৮ মিনিট আগে
‘বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে দুর্নীতির কথা যেন কেউ চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।’
২৩ মিনিট আগে
চাঁদপুরে তিন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আজ মঙ্গলবার জেলা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালিত হয়। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সমিতির সভাপতি।
২৬ মিনিট আগে