
সম্পাদকীয়
সম্পাদকীয়
সকল লেখা

সারের সংকট
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ ঘটনা শুধু মান্দার ব্যাপার না। কয়েক মাস ধরে দেশের নানা প্রান্তে সার সংকটের খবর পাওয়া যাচ্ছে। কয়েকটি জায়গায় সার না পাওয়ার কারণে গুদাম থেকে সার লুট করার ঘটনাও ঘটেছে।

কাপড়ের রং
কুমিল্লার ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’ নামের প্রতিষ্ঠানে আকস্মিকভাবে অভিযান চালিয়েছিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাতে যা হওয়ার তা–ই হয়েছে। দুটি ঘটনা ঘটিয়েছে প্রতিষ্ঠানটি।

আটটি সেলাই
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় এমন ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, গত শতকের আশি-নব্বই দশকের শিক্ষার্থীরা কীভাবে শিক্ষকদের সম্মান করত আর বর্তমানের শিক্ষার্থীদের দেখলে শিক্ষকেরাই কতটা আতঙ্কিত বোধ করেন। কৌতুকপূর্ণ হলেও এই ধরনের ভিডিও কিন্তু সমাজের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরছে। তা না হলে শিক্ষার্থীর

আয়াস তো একজনই নয়
চারদিকে মিথ্যাচার ও প্রতিশোধস্পৃহার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। দেশের বিভিন্ন জায়গায় কেউ কেউ ধর্মীয় হানাহানি উসকে দিচ্ছে, কেউ কেউ ইতিহাস বিকৃত করে দেশের তরুণদের বিভ্রান্ত করছে, কেউ কেউ মবতন্ত্রকে ভবিষ্যৎ উন্নতির পথ হিসেবে ভাবতে শুরু করেছে। এই সমস্ত নেতিবাচক ঘটনার জন্মদাতা বি

কেন রবীন্দ্রনাথ
৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাতের পাশের দেয়ালে ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

লাভ-ক্ষতির হিসাব
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতেই তুলে দিল সরকার। বিরোধী রাজনৈতিক দল,শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তি ও প্রতিবাদের মধ্যেই ১৫ বছরের জন্য চুক্তি হয়ে গেল।

আমাদের লজ্জা
‘লজ্জা নারীর ভূষণ’ কথাটি ব্যবহার করে পুরুষতান্ত্রিক সমাজে কীভাবে নারীদের শোষণ ও নির্যাতন করা হয়, তার হাজার হাজার উদাহরণ রয়েছে। লজ্জা যেন নারীর জন্য নির্ধারিত। পুরুষেরা লজ্জা পেতে পারেন না। জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডারের ব্যাগটি যখন নাটোরে চুরি হয়ে যায়, তখন জাতির জন্য যে লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি

স্বাধীন দেশের স্বাধীন টিকিট
স্বাধীন এই দেশে কত কিছুই না স্বাধীনভাবে করা যায়! মূল স্বাধীনতা অর্জনকে প্রশ্নের মুখে ফেলে বদমাশিপনার স্বাধীনতার রমরমা দেখলে অবাক হওয়ার কিছু নেই। নানা ধরনের অনিয়মের কথা না বলে এখানে শুধু ট্রেনের টিকিটের স্বাধীনতার কথা বলি। বাংলাদেশের ট্রেন রুটগুলো সম্ভবত ঠিক করেছে, তাদের ট্রেনের টিকিটগুলোকে

ভাস্কর্যে জুতার মালা!
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে দেওয়ার ন্যক্কারজনক একটি ঘটনা ঘটেছে। এই কাণ্ড কেন ঘটছে এবং কাদের প্রশ্রয়ে ঘটছে, তা উদ্ঘাটন করে প্রকৃত কুশীলবদের আইনের আওতায় এনে বিচার করে শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের...

বোমা দেসি
পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে একধরনের স্থানীয় বেগুনগাছ আছে, যার পাতার স্বাদ অনেকটা পালংশাকের মতো। একে বলা হয় বোমা। এই বোমাপাতা দিয়ে টোগোবাসী গরুর মাংসের একটি তরকারি রান্না করে। পদটির নাম বোমা দেসি। টোগোর দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় এই রান্নার উৎপত্তি হলেও বর্তমানে এটি সারা দেশে একটি পছন্দের...

বিমানবন্দর ও বাড়তি মানুষ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ভিড় নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে আজকের পত্রিকায়। সাদামাটা কথায় বলতে হয়, এই ভিড়ের জন্য যাত্রীরা নন; বরং দায়ী হলো যাত্রীকে বিদায় দিতে আসা মানুষ। একজন মানুষকে স্বাগত জানাতে কিংবা বিদায় দিতে যখন পুরো পরিবারের মানুষ চলে আসেন বিমানবন্দরে, তখন সেই ভিড় সামলাতে...

ফয়েজ আহাম্মদ ও কিশোর গ্যাং
ফয়েজ আহাম্মদ রিকশা চালাতেন। ১১ জুন মধ্যরাতে নিজের রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাঁকে মাদকসেবী আখ্যা দিয়ে একদল লোক লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। রক্তাক্ত এই হতভাগ্য লোকটিকে রাস্তায় ফেলে চলে যায় বীরপুঙ্গবেরা।

এলপি গ্যাসের বাড়তি দাম
দেশে যে মগের মুলুক চলছে, তা নানা ঘটনায় বোঝা যায়। আর এসব ঘটনায় জনগণকে বলির পাঁঠা বানানো হয়। গণ-অভ্যুত্থান হয়, সরকারের পতন ঘটে আবার নতুন সরকার আসে; কিন্তু জনগণের সংকটের কোনো সুরাহা হয় না।

৫০০ টাকার তথ্য!
টাকা কামানো আজকাল খুব সহজ হয়ে গেছে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—সবাই পারবেন, শুধু মাথাটা এদিক-সেদিক নাড়িয়ে নিতে হবে। এর আগে পৌঁছাতে হবে বগুড়ার শাজাহানপুর উপজেলার এক মুরগির খামারে, নয়তো ডেমাজানি ব্রিজের কাছে একটি গুদামে। সেখানে গিয়ে ফিটফাট হয়ে কয়েকটা ছবি তুলে বা ভিডিও করলে পাওয়া যায়...

তিন নারী ও ইমিগ্রেশন
একি খেলা বিমানবন্দরে! ইমিগ্রেশন পুলিশের মনে হয়েছে একটু দাদাগিরি করবে! বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে নেপালের পথে রওনা হয়েছিলেন তিন নারী। কিন্তু অদ্ভুত এক কারণে তাঁদের যাত্রা বাতিল করতে হয়। আর এ জন্য সম্পূর্ণ দায়ী ইমিগ্রেশন পুলিশ।

অদ্ভুত ঘটনা
বিএডিসিতে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সার পরিবহনের দরপত্র জমা দেওয়ার তারিখ থাকলেও কেউ তাতে অংশ নেননি। গত মঙ্গলবার দেশের অভ্যন্তরে ৭৫ হাজার টন এমওপি সার পরিবহনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো ঠিকাদার দরপত্র জমা দেওয়ার কথা ভাবতেই পারেননি। ব্যাপারটা এমন নয় যে ঠিকাদারেরা চান না...
