
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সকল লেখা

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক, বিয়েতে শর্ত ইসলাম গ্রহণ
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সখীপুরে অবৈধভাবে কেটে রাখা ৫৫ খণ্ড শালগজারির গুঁড়ি উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ৫৫ খণ্ড শালগজারি গাছের গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার রাত ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহারতা রামখা বাজার এলাকায় সাবেক পৌর কাউন্সিলর এখলাস হায়াতের বাড়ির পাশ থেকে গুঁড়িগুলো উদ্ধার করা হয়।

সখীপুরে অসুস্থতার কারণে রাস্তায় ফেলে যাওয়া সেই জামাল উদ্দিনের মৃত্যু
দীর্ঘ প্রবাস জীবনে যা উপার্জন করেছিলেন, তার সবটুকুই খরচ করেছিলেন স্ত্রী, সন্তানদের জন্য। কিন্তু দেশে ফিরে যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন সেই স্ত্রী, সন্তানই তাঁকে পরিত্যক্ত ছেঁড়া কাগজের মতো পথে ফেলে গেলেন।

সখীপুরে ছেলের অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বাবার মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে ছেলের ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাবা শাহ আলমের (৫৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইচামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের বুজরত আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন...

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের
‘আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই। ১১ বছর ধরে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছি। এখনো রায় ঘোষণা হয়নি। প্রতিদিন শুধু একটি প্রশ্নই আমাদের তাড়িয়ে বেড়ায়—ছেলে হত্যার বিচার কি আমরা জীবদ্দশায় দেখে যেতে পারব?’

টাঙ্গাইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সড়কের পাশে পড়ে ছিল মাদ্রাসাছাত্রের লাশ
টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়ে ছিল তার লাশ।

বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধ মন্ত্রী
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী বারবারই বলেছেন বাংলাদেশে তেলের কোনো সংকট নেই। না অকটেনের, না ডিজেলের, না পেট্রলের, না ভোজ্যতেলের সংকট রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়েরা বারবারই এ বিষয়ে কথা বলেছেন।

সখীপুরে বিদ্যুৎ অফিসের আলোচিত ঠিকাদার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুর বিদ্যুৎ কার্যালয়ের আলোচিত ঠিকাদার ও কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অন্তর আহমেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে...

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

টাঙ্গাইল–৮ আসনে জয়ী বিএনপির আযম খান
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট।

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় আতোয়ার রহমান (৩৮) নামের এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা উপজেলার দাড়িয়াপুর গ্রামে...

সখীপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে জিহাদ (১০) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তুচ্ছ ঘটনায় মায়ের বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। জিহাদ ওই এলাকার প্রবাসী আনিস মিয়ার ছেলে এবং

ইভটিজিংয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি
টাঙ্গাইলের সখীপুরে ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপে জড়িত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে শাহাদাত হোসেন (৩২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সখীপুরে ধর্ষণ মামলায় শ্রমিক দলের নেতা কারাগারে
টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ মামলায় ফজলু মিয়া (৪০) নামের এক শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার নলুয়া এলাকা থেকে ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত নেতাকে পাশে বসিয়ে কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসনক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’
