
রাবি সংবাদদাতা
রাবি সংবাদদাতা
সকল লেখা

রাকসু: ছাত্রত্ব ধরে রাখতে ফের মাস্টার্সের সুযোগ চান সাবেক সমন্বয়কসহ ৬ নেতা
ছাত্রত্ব ধরে রাখতে দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক সমন্বয়কসহ ছয় নেতা। এ নিয়ে গতকাল বুধবার ছাত্রদলের পাঁচ নেতা উপাচার্যের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তাঁরা সবাই আবেদনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

রাবিতে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে: ছাত্রদল নেতা আমান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাবির পরিবহন মার্কেটসংলগ্ন আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাকসু নির্বাচনে সেনা আনার কোনো পরিকল্পনা নেই: উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিনে সেনাবাহিনী আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফাহমিন (১৯-২০ সেশন) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ফাহমিন গুরুতর আহত হন...

রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার
শাখা ছাত্রদল জানিয়েছে, “তদন্ত কমিটির সদস্যরা অভিযুক্ত ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, এ কুরুচিপূর্ণ মন্তব্য তিনি ইচ্ছেকৃতভাবে করেছেন।

‘বিনা পারিশ্রমিকে যৌনকর্মী’ মন্তব্য: রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলের ছাত্রীদের নিয়ে ‘বিনা পারিশ্রমিকে যৌনকর্মী’ মন্তব্যের প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ওই হলের শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় হলের সামনে এ বিক্ষোভ করেন তাঁরা।

শেষ হলো রাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, সবার সার্বিক সহযোগিতায় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিতরণের শুরুর দিন থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় ২৩টি পদে ৪৬৬ জন ও সিনেটে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে হল সংসদের তথ্য পেতে কিছুট

রাকসু নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন ৫১ বছরের মোরশেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫১ বছর বয়সী শাহরিয়ার মোরশেদ খান। মোরশেদের চারটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বড় মেয়ে স্নাতক ফাইনাল বর্ষের শিক্ষার্থী।

রাকসু নির্বাচন: ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ দিন ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন।

রাবি সাংস্কৃতিক জোটের ২ দাবি
রাবির সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য মহড়াকক্ষ ও পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের নেতারা।

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা আমান
নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও তাঁর অভিযোগ।

রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা ভোট দিতে পারবেন। এ ছাড়া মনোনয়নপত্র বিতরণের সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ট

রাতে হলে দেরিতে ফেরায় রাবির ৯১ ছাত্রীকে তলব, সমালোচনার মুখে প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় ৯১ ছাত্রীকে তলব করেছেন হল প্রাধ্যক্ষ। গতকাল সোমবার রাতে আবাসিক হলের নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নামসহ একটি তালিকা প্রকাশ করা হয়। তবে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল কর্তৃপক্ষ।

রাকসু: তৃতীয়বারের মতো মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকসু নির্বাচন: আবারও মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ চলবে।

রাকসু নির্বাচন: দুই দফা দাবিতে ছাত্রদলের ফের অবস্থান
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার এবং ছাত্রদলের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি...
