
রাতুল মণ্ডল, শ্রীপুর
রাতুল মণ্ডল, শ্রীপুর
সকল লেখা

নয় বছর ধরে নিজেকে জীবিত করার লড়াই, আজ তিনি ক্লান্ত
গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা মো. আবুল কাশেম কাগজপত্রে ২০১৪ সাল থেকে মৃত। ২০১৭ সালে বয়স্ক ভাতা তুলতে গিয়ে বিষয়টি জানতে পারেন তিনি। জাতীয় পরিচয়পত্রে মৃতের তথ্য সংশোধন করে ভোটার তালিকায় পুনর্বহালের দাবি জানিয়েছেন আবুল কাশেম, তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

প্রাণী দিবস আজ: লেপার্ড দুটির কোয়ারেন্টিন শেষ হয়নি ৯ বছরেও
পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা দুটি লেপার্ড শাবককে রাখা হয়েছিল তিন সপ্তাহের কোয়ারেন্টিনে। সেই তিন সপ্তাহ শেষে পার হয়েছে ৯ বছর। শাবক থেকে লেপার্ডগুলো হয়েছে পূর্ণবয়স্ক। কিন্তু এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সেই ছোট্ট খাঁচায়।

পর্যটন সম্ভাবনাময় ধাঁধারচরে সৌরবিদ্যুৎকেন্দ্রের জন্য ইজারার আবেদন সাবেক বিএনপি নেতার
গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচরসহ ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমিতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়েছে সাননোভা এনার্জি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পর্যটনের অপার সম্ভাবনাময় এই চরের জমি ইজারা না দিয়ে কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন।

শুক্রবারের পাঠশালা: সুবিধাবঞ্চিত পথশিশুদের কবিতা-গানে মুখরিত রেলওয়ে স্টেশন
কোনো আধুনিক স্কুল নয়। নেই আধুনিক ভবন, ক্লাসরুম কোনো কিছুই। তবুও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে মাদুর বিছিয়ে পাঠশালার জন্য অপেক্ষা শিশুদের। কখন আসবে সুবিধাবঞ্চিত শিশুদের বন্ধু ইমরান হোসেন। দীর্ঘ ১০ বছর ধরে রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বইখাতা, জামাকাপড় উপহার দিয়ে

মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর...
অন্য পাঁচটা শিশুর সঙ্গে হইচই, খেলাধুলা ও পড়াশোনা করে সময় কাটছিল তৃতীয় শ্রেণিপড়ুয়া মীমের (ছদ্মনাম)। হঠাৎ করেই ফুটফুটে মেয়েটির দিকে নজর পড়ে বড়লোকের এক বখাটে ছেলের। টাকার লোভে পড়ে হতদরিদ্র মা-বাবাও সেই মাদকাসক্ত ছেলের সঙ্গে জোরপূর্বক শিশুটির বিয়ে দিয়ে দেন। তবে শ্বশুরবাড়ি পাঠানোর আগেই প্রশাসনের

শ্রীপুরে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট, বাজারে ব্যাপক চাহিদা
গাজীপুরের শ্রীপুরে উদ্যোক্তা আব্দুস সাত্তার পরীক্ষামূলকভাবে কাঁঠাল দিয়ে বিস্কুট উৎপাদন শুরু করেছেন। চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে তৈরি এই পণ্য অনলাইন ও অফলাইনে ইতিবাচক সাড়া পেয়েছে। আগামী মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

মানববর্জ্য ও রাসায়নিক দূষিত পানিতে ধোয়া শাকসবজি যাচ্ছে হাটে বাজারে
গাজীপুরের টয়লেটের বর্জ্য ও কারখানার রাসায়নিক মিশ্রিত পানিতে ধোয়া শাকসবজি যাচ্ছে বিভিন্ন হাটে বাজারে। এসব শাকসবজি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গাজীপুরের শ্রীপুর: সাড়ে ৪ বছরেও হয়নি সড়কের কাজ, দুর্ভোগ
গাজীপুরের শ্রীপুরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি সড়কের পাকাকরণের কাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। কাজের দায়িত্ব পাওয়া প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক খোঁড়াখুঁড়ি করে বছরখানেকের মাথায় উধাও হয়ে যায়। চলতি বছর জানুয়ারিতে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পেলেও সাত মাসেও তারা কাজ শুরু করেনি।

রাতে রাতে ভরে উঠছে শীতলক্ষ্যার পেট
অন্তর্বর্তী সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মালিকানাধীন আকিজ-বশির গ্রুপ শীতলক্ষ্যা নদী জবরদখল করে বালু দিয়ে ভরাট করছে। রাত-দিন তিনটি ড্রেজার দিয়ে বিরতিহীনভাবে নদী ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।

নির্মাণকাজে অনিয়ম: তিন মাসেই ধস ৯ কোটির সড়কে
গাজীপুরের শ্রীপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক তিন মাসের মাথায় ধসে পড়েছে। ইতিমধ্যে সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের প্রায় এক কিলোমিটার অংশ পাশের নদীতে দেবে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ ও অপরিকল্পিতভাবে নদীতীর ভরাট করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নিজে এসেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খালে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চৌক্কার খাল সম্প্রতি ‘খনন’ করা হয়েছে। ৬ দশমিক ৭ কিলোমিটার এই খাল পুনঃখননে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি টাকা। তবে সেই টাকা জলে গেছে।

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই এক উপজেলার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় দেশের ১৪১ জন মাদ্রাসাশিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের মধ্যে ৬০ জনই গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কর্মরত।

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা
খরচাপাতি দিলে হালকাপাতলা করুম। না হইলে কিন্তু প্যাচকি (ঝামেলা) বাজাইয়া দিমু। এটা আমি ডাইরেক্ট বললাম। যোগাযোগ করলে মামলা কোর্টে গেলে শেষ হয়ে যাবে। আমার সঙ্গে সরাসরি কথা বলতে বলো। একটু পরে আমি তোমাদের এলাকায় আসছি। এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর...

২০ কিমি মহাসড়কে পাঁচ অবৈধ বাজার, তবু ইজারা
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।

গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে উদ্ধার মা, মেয়েসহ পাঁচ মরদেহের ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে—মা শারমিন খানমসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে আর এক শিশুকে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করেছে হত্যাকারী।

বিশ্ব মা দিবস আজ: শয্যাশায়ী মা-বাবাদের আপনজন
গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম খসরু। ১৯৯৬ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর মা আয়েশা সিদ্দিকা। নিজের হাতেই মলমূত্র পরিষ্কার থেকে মায়ের সব সেবা করতেন তিনি। দুই দশকের বেশি সময় পর ২০১৭ সালে মারা যান তাঁর মা।
