
শুক্রবার মানেই রেলওয়ে স্টেশনে বসবাসকারী শিশুদের জন্য একটা আনন্দের দিন। এ দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকে। কেননা, বিকেল হলেই বসে তাদের পাঠশালা। সেখানে নাচ, গান, কবিতা আবৃতি আর আনন্দ করতে করতেই তারা পড়াশোনা করে। প্রায়ই নানা ধরনের উপহারও মেলে।
কোনো আধুনিক স্কুল নয়। নেই আধুনিক ভবন, ক্লাসরুম কোনো কিছুই। তবুও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে মাদুর বিছিয়ে পাঠশালার জন্য অপেক্ষা শিশুদের। কখন আসবে সুবিধাবঞ্চিত শিশুদের বন্ধু ইমরান হোসেন। দীর্ঘ ১০ বছর ধরে রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানের পাশাপাশি বইখাতা, জামাকাপড় উপহার দিয়ে চলেছেন তিনি। স্কুলটির নাম মুসাফির ইশকুল।
ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে ব্যবসায়ী ইমরান হোসেন এই মুসাফির ইশকুল প্রতিষ্ঠা করেছেন। নিজের ব্যবসার ১০ ভাগ লভ্যাংশ তিনি এই সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের পেছনে ব্যয় করছেন। প্রতি শুক্রবার শতাধিক বিভিন্ন বয়সী শিশু রং বেরঙের জামাকাপড় পড়ে মুসাফির ইশকুলে পড়তে আসে। শিশুদের পাঠদানে মনোযোগী করতে গান, কবিতা আবৃত্তির আয়োজন থাকে। মাঝে মধ্যে চকলেট তুলে দেওয়া হয়। ভালো পড়ার জন্য পুরস্কারও রয়েছে। ইমরানের এই মহৎ কাজে যুক্ত হয়েছেন আরও ২০ জন শিক্ষিত তরুণ।
ইমরান হোসেনের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার বাঐতারা গ্রামে। তাঁর বাবার নাম রুহুল আমিন। তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে মাস্টার্স শেষ করেছেন। গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় ভাড়া থেকে ব্যবসা পরিচালনা করেন।
ইমরান হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান স্কুল তৈরির পেছনের গল্প। তিনি বলেন, ২০১৬ সাল থেকে তিনি সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের নিয়ে পাঠশালা শুরু করেন। তখন তিনি কলেজের শিক্ষার্থী। কলেজের বন্ধুদের সঙ্গে পরিকল্পনার কথা শেয়ার করে শুরু করেন পাঠদান। কয়েক সপ্তাহ যেতেই মুসাফির ইশকুলের শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। পরিকল্পনা মতো সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের পাঠদানে আগ্রহ করতে বিতরণ করেন বইখাতা, নতুন পোশাক। এতে আগ্রহ নিয়ে পড়তে আসে শিশুরা। কয়েক মাস যেতেই প্রতিষ্ঠানটি হইচই আর আনন্দ উল্লাসের পাঠশালায় রূপ নেয়। প্রথমে যেখানে শিশুদের খুঁজে এনে বুঝিয়ে পড়তে বসাতে হতো, সেখানে শিশুরাই এখন এসে শিক্ষকদের জন্য অপেক্ষা করে।

ইমরান হোসেন জানান, এই মুসাফির ইশকুল থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সুবিধাবঞ্চিত মৌসুমি। সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে। ২০২৭ সালে বনলতা ও বীথি নামের দুজন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
এখানকার শিক্ষাপদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমে আমরা তাদের স্কুলে পড়ার যোগ্যতা অর্জনে সহায়তা করি। পরে তাদেরকে কাছাকাছি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি করে দেওয়া হয়। সেখানকার বেতনসহ আনুষঙ্গিক সব খরচই বহন করা হয় মুসাফির ইশকুলের মাধ্যমে। এমনকি এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের টাকাও দেওয়া হয় এখান থেকেই। এই পথশিশুরাই প্রতিষ্ঠিত হয়ে মুসাফির ইশকুলের দায়িত্ব নেবে একসময়।’
মুসাফির ইশকুলের শিক্ষার্থী বনলতা বলে, ‘একসময় আমরা স্টেশনে ঘোরাঘুরি করে মানুষের কাছে হাত পেতে এক টাকা দুই টাকা চাইতাম। আজ আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ সৃষ্টি হয়েছে। আমাদের ভালোমন্দ আমরা বুঝতে পারছি। সবকিছু সম্ভব হয়েছে ইমরান স্যারের জন্য। এখন আমরা নিয়মিত পড়াশোনা করছি।’
গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ মহৎ কাজ। এ ধরনের কাজের মানুষ বর্তমানে খুঁজে পাওয়া খুব সহজ নয়। জেলা প্রশাসনের পক্ষে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করা হবে। এই কাজ চালিয়ে যেতে জেলা প্রশাসন পাশে থাকবে।’

প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
৩২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
৪০ মিনিট আগে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
৪৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে