
মোস্তাফিজ মিঠু, ঢাকা
মোস্তাফিজ মিঠু, ঢাকা
সকল লেখা

শ্রেণিকক্ষে এআই: ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বিশ্বজুড়ে উদ্যোগ
কয়েক বছর আগেও এআই নতুন এক প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে এগোচ্ছিল। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর সবকিছু যেন দ্রুত বদলে যেতে থাকল। মাঝে চীনের ডিপসিক নিয়েও চলল ব্যাপক আলোচনা। খুব অল্প সময়ের মধ্যে এআই পুরো বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে গড়ে উঠল।

নিরাপদ থাকতে যেভাবে হবেন সাইবার সচেতন
প্রযুক্তির দিক থেকে পৃথিবী একদিকে উন্নতি করছে, একই সঙ্গে বাড়ছে এ-সংক্রান্ত নিরাপত্তাঝুঁকি। বারবার একটি প্রশ্ন ঘুরেফিরে আসে—এই বিশাল প্রযুক্তির দুনিয়ায় আমরা কতটা নিরাপদ। মাস্টারকার্ডের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ৮০ শতাংশ ব্যবহারকারী গত বছর কমপক্ষে একবার কোনো না কোনো স্ক্যামের...

শান্তর হেঁটে বিশ্বভ্রমণের ৬০০ দিন
এ ঘটনাটি প্রায় গল্পের মতোই শোনায় যে, বাংলাদেশের এক তরুণ হেঁটে বিশ্বভ্রমণ করছেন! গল্প নয়, এটি সত্যি ঘটনা। ঢাকা থেকে ২০২৪ সালের ২২ মার্চ হেঁটে বিশ্বভ্রমণ শুরু করেন সাইফুল ইসলাম শান্ত। এ বছরের ১১ নভেম্বর তাঁর এই যাত্রা পৌঁছাল ৬০০তম দিনে। বিভিন্ন দেশ ঘুরে তিনি এখন রয়েছেন ইন্দোনেশিয়ায়। বাংলাদেশের বাইরে..

দীর্ঘ পথচলার ফল এ সফলতা
প্রযুক্তি দুনিয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা শুরু হয় চীনের উদ্ভাবন দিয়ে। চীন এরই মধ্যে এমন প্রযুক্তি নিত্যদিনের কাজে ব্যবহার করছে, যা অনেক দেশের জন্য বিলাসিতা। সে প্রমাণ পাওয়া গেল জাতিসংঘের ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো-অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউতে।

নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হওয়া টেক সিইওরা
চাকরি চলে যাওয়ার মতো ঘটনা কি শুধু কর্মীদের সঙ্গেই ঘটে? সাধারণত এমনটাই হয়। কিন্তু বিশ্বের এমন অনেক টেক জায়ান্ট প্রতিষ্ঠাতা রয়েছেন, যাঁরা নিজেদের প্রতিষ্ঠান থেকেও চাকরিচ্যুত হয়েছিলেন।

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে
শাড়ি পরতে ভালোবাসেন। অথচ মায়ের সাহায্য ছাড়া তা হয়ে ওঠে কঠিন! ধরুন, উৎসবের দিন, মা-বোন সবাই ভীষণ ব্যস্ত। সহায়তা পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই; বরং তাতে দেরি হওয়ার আশঙ্কা থাকে। সে রকম সময় কি শখ করে কিনে আনা সুন্দর শাড়িটা পরা হবে না? এত এত ভাঁজ, পিন, কুঁচি এবং লম্বা কাপড় দেখে মনে হতে পারে...

টেকনো ফাইভ-জি যুগের জন্য পুরোপুরি প্রস্তুত
২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে টেকনো গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। বাজেটের মধ্যে গ্রাহকদের চাহিদা পূরণ করা আমাদের লক্ষ্য। টেকনো এখন বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন এবং এআইওটি ডিভাইস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য স্মার্ট ডিভাইসে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়

ওপেনএআই এবং একজন স্যাম অল্টম্যান
২০২৩ সালের ১৭ নভেম্বর। এক অনলাইন মিটিংয়ে কয়েক মিনিটের মধ্যে ওপেনএআইয়ের সিইও এবং প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত করা হলো। স্যাম কোনো সাধারণ মানুষ তো নন, তাই তাঁর চাকরি ছাঁটাইয়ের খবরও সাধারণ ছিল না। স্যাম হলেন সেই ব্যক্তি, যিনি এর আগের এক বছরে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

যেসব দেশে বসবাসের জন্য অর্থ পাওয়া যায়
জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্কদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন পৃথিবীর অনেক দেশ। ইউরোপের কিছু দেশ বিশেষভাবে এই সমস্যার সম্মুখীন। সেখানে গ্রামীণ এলাকা ও ছোট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যাচ্ছে। এ ধরনের অঞ্চলগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং নতুন নাগরিক আকৃষ্ট করতে বিভিন্ন দেশ আর্থিক প্রণোদনা দিচ্ছে।

অস্ট্রেলিয়ার যে শহরে মানুষ থাকে মাটির নিচে
শহরটির বয়স প্রায় ১১০ বছর। ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’, ‘প্রিসিলা’, ‘ডেজার্ট কুইন’ ও ‘রেড প্ল্যানেট’ চলচ্চিত্র যাঁরা দেখেছেন, বিস্তারিত না জানলেও তাঁরা এই শহর এবং তার পরিবেশের সঙ্গে পরিচিত। কারণ, এই চলচ্চিত্রগুলো শতবর্ষী শহরটিতেই চিত্রায়িত হয়েছিল।

শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক
সিলিকন ভ্যালির একসময়কার গর্বিত প্রোগ্রামার জুলিয়ান ফোস্টার এক সকালে হঠাৎ ই-মেইল পেলেন, ‘ইয়োর রোল ইজ নো লংগার রিকয়ার্ড’। তিনি বুঝতে পারলেন না, যে কাজটি পাঁচ বছর ধরে তিনি দক্ষতার সঙ্গে করছিলেন, সেটি রাতারাতি অপ্রয়োজনীয় হয়ে গেল কীভাবে। উত্তর একটাই—কৃত্রিম বুদ্ধিমত্তা।

কোন প্ল্যাটফর্মে কখন কী পোস্ট করলে বাড়বে দর্শক
আজকের দিনে ব্যবসা-বাণিজ্য হোক কিংবা ব্যক্তিগত ব্র্যান্ডিং—সব ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। তবে শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ছবি অথবা ভিডিও পোস্ট করলেই হবে না; আপনি কী পোস্ট করছেন, কবে করছেন, কে দেখছে—সবকিছু নিয়ন্ত্রণ করে এক জটিল প্রক্রিয়া, যার নাম অ্যালগরিদম।

‘দেশে প্রযুক্তি খাতে নেতৃত্ব দেওয়ার মতো উদ্যোক্তার অভাব’
আমি প্রায়ই বলি, হুয়াওয়ে আমাকে শিক্ষকতা পেশার জন্য তৈরি করেছে। ২০১৮ সালে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কিংবা আরও নির্দিষ্ট করে বলতে গেলে চীনে যাওয়ার আগে আমার শিক্ষক হওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু এরপর হুয়াওয়ের হেডকোয়ার্টার্স ও হুয়াওয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পেলাম।

মাউন্ট এভারেস্টে বাংলাদেশ
বরফের হাতছানি লেগেছে পানির দেশে। এখন দেশের তরুণেরা বরফের পাহাড় বেয়ে উঠে যাচ্ছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। একজন ছাড়া সবাই নিরাপদে ফিরেও এসেছেন। সবাই হয়তো এভারেস্টের চূড়ায় আরোহণ করতে পারছেন না।

কার্বন নিঃসরণ কমাতে বিশ্বে বাড়ছে সবুজ প্রযুক্তির ব্যবহার
আমরা প্রায়ই উপলব্ধি করি, পৃথিবীর আবহাওয়া আর আগের মতো নেই। বাংলাদেশে শীত ও গ্রীষ্ম ছাড়া কোনো ঋতু আগের মতো আলাদা করা যায় না। এর মূল কারণ জলবায়ুর পরিবর্তন। ২০২৪ সালে বিশ্ব বেশি তাপমাত্রার রেকর্ড গড়েছে। দিন দিন আরও উষ্ণ হচ্ছে পৃথিবী। বিশ্বের অনেক দেশ এ নিয়ে নড়েচড়ে বসেছে।

অনলাইনে ভিডিও থেকে আয় করার আগে যা জানতে হবে
কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা এ যুগে সব বয়সী মানুষের মধ্যে চেপে বসেছে। কেউ কেউ সে পথে হাঁটছেন, কেউবা এর জন্য অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু প্রথম ধাক্কা আসে, যখন দিনের পর দিন ভিডিও তৈরি করেও কাঙ্ক্ষিত ভিউ না আসে। ঝকঝকে ভিডিও তৈরি করার পরেও দর্শক দেখছে না, এই হতাশায় অনেকে কনটেন্ট নির্মাণ থেকে সরে যান। অথচ
