২০২৫ সালে উদ্ভাবনের শীর্ষে চীন

প্রযুক্তি দুনিয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা শুরু হয় চীনের উদ্ভাবন দিয়ে। চীন এরই মধ্যে এমন প্রযুক্তি নিত্যদিনের কাজে ব্যবহার করছে, যা অনেক দেশের জন্য বিলাসিতা। সে প্রমাণ পাওয়া গেল জাতিসংঘের ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো-অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউতে। সেখানে প্রকাশ করা হয়, ২০২৫ সালে কোন দেশগুলো উদ্ভাবনে শীর্ষে রয়েছে। এ তালিকার প্রথম স্থানে রয়েছে চীন। এরপর ধারাবাহিকভাবে ৯টি দেশ হলো যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত ও নেদারল্যান্ডস।
চীনের আজকের এই অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের পথচলা। প্রযুক্তি খাতের পথচলা ১৯৭৮ সালের পর থেকে শুরু হলেও, এর ভিত্তি গড়ে ওঠে ‘মাও যুগে’। ১৯৫৬ থেকে ১৯৬৫ সালের মধ্যে চীনে প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার দিকে মনোযোগ দেওয়া হয়। সরকার নতুন গবেষণাগার তৈরি করে, বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেয় এবং মৌলিক প্রযুক্তি উন্নয়নে উদ্যোগ নেয়।
ধারাবাহিক যাত্রা
১৯৮৬ সালে চীনে ৮৬৩ পরিকল্পনা শুরু হয়। এর লক্ষ্য ছিল উন্নত প্রযুক্তি, যেমন বায়োটেকনোলজি ও মহাকাশ গবেষণায় মনোযোগ দেওয়া। এ প্রোগ্রামটি চীনের প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। নব্বইয়ের দশকে চীনে কম্পিউটার শিল্পের দ্রুত বিকাশ হয়। সেখানে তাদের বার্ষিক গড় প্রবৃদ্ধি ৪০ শতাংশের বেশি ছিল। এ সময়ে চীন কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদন ও সফটওয়্যার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। ২০০০ সালের পর চীন ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করে। চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এটি ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিকাশে সাহায্য করে। এ ছাড়া, চীন উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন ও তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগে সফল হয়। বর্তমানে চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক, সেমিকন্ডাক্টর ও নবায়নযোগ্য শক্তির মতো উন্নত প্রযুক্তি খাতে দারুণ উন্নতি করেছে। ফলে পুরো বিশ্বের চোখ এখন চীনের দিকে।
এই উন্নয়নে চীনের প্রতিষ্ঠানগুলোর ভূমিকা
চীনের উদ্ভাবনের যাত্রা শুধু সরকারের পরিকল্পনা ও আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে হয়নি। এখানে অনেকটা ভূমিকা রেখেছে সেখানকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রতিযোগিতার বাজারে এখন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে সেসব প্রতিষ্ঠান।

এআই খাতে পদক্ষেপ
চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতকে এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার ২০১৭ সালে জাতীয় এআই উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করে। এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে চীনকে বিশ্বের প্রধান এআই শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এর আওতায় সরকারি তহবিল, গবেষণা কেন্দ্র এবং উদ্ভাবনী স্টার্টআপগুলোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক এআই শিক্ষা
চীনে এ বছর সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বেইজিংয়ের শিক্ষা কমিশনের নির্দেশনায় প্রতি শিক্ষাবর্ষে অন্তত ৮ ঘণ্টা এআই শিক্ষা দিতে হবে। শিশুদের জন্য হাতে-কলমে শেখার মাধ্যমে এআইয়ের মৌলিক ধারণা, নৈতিকতা, চ্যাটবট এবং বাস্তব প্রয়োগ শেখানো হবে। এ ছাড়া শিক্ষার্থীদের এআইয়ের ব্যবহারিক ও উদ্ভাবনী দিক সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। এ পদক্ষেপটি চীনের বৃহত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন পরিকল্পনার অংশ। এর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে এআইকে পাঠ্যপুস্তক, পরীক্ষা এবং শ্রেণিকক্ষে একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করা।
চীনের এ প্রযুক্তি-যাত্রা সুসংগঠিত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি উদ্যোগের ফল। মাও যুগ থেকে শুরু করে ৮৬৩ পরিকল্পনা, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অবদান, বৈদ্যুতিক গাড়ি, ড্রোন, ক্লাউড কম্পিউটিং এবং এআই শিক্ষা—সব মিলিয়ে চীনকে বিশ্বের প্রযুক্তির অগ্রণী দেশ হিসেবে তৈরি করেছে। সব মিলিয়ে, চীনের এই ধারাবাহিক উদ্যোগ দেশকে শক্তিশালী প্রযুক্তি নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সূত্র: চায়না ডেইলি, মিডিয়াম, টেক রাডার

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
১ দিন আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৩ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৩ দিন আগে