সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম

আজকের দিনে ব্যবসা-বাণিজ্য হোক কিংবা ব্যক্তিগত ব্র্যান্ডিং—সব ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। তবে শুধু ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ছবি অথবা ভিডিও পোস্ট করলেই হবে না; আপনি কী পোস্ট করছেন, কবে করছেন, কে দেখছে—সবকিছু নিয়ন্ত্রণ করে এক জটিল প্রক্রিয়া, যার নাম অ্যালগরিদম।
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের বিষয়টি যতটা প্রযুক্তিভিত্তিক, ততটাই প্রভাবশালী। আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত কেউ হয়ে থাকেন, তাহলে এই অ্যালগরিদম বুঝে কাজ করাটাই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারে।
অ্যালগরিদম কী
সহজভাবে বললে, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমন এক ধরনের ডিজিটাল ছাঁকনি, যা ঠিক করে দেয় কোন পোস্ট কার নিউজফিডে যাবে, কোনটি বেশি দেখানো হবে, আবার কোনটি চাপা পড়ে যাবে। আগে যেটা ছিল, সব পোস্ট দেখা যেত টাইমলাইনে সিরিয়াল অনুযায়ী। এখন তা আর নেই। এখন সোশ্যাল মিডিয়া ঠিক করে দেয়, আপনি কী দেখবেন, কখন দেখবেন, কার পোস্ট বেশি দেখবেন। প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের নিজস্ব অ্যালগরিদম ব্যবহার করে এবং সময়ের সঙ্গে এসব নিয়ম বদলে যায়।
প্ল্যাটফর্মগুলোতে অ্যালগরিদম যেভাবে কাজ করে প্রতিদিন ক্যামেরা ধরছেন, স্ক্রিপ্ট লিখছেন, এডিট করছেন, কিন্তু ঠিক বুঝতে পারছেন না, আপনার পোস্ট কখন সবচেয়ে বেশি মানুষ দেখবে। কিংবা দিনে কতটি ভিডিও যথেষ্ট। এসব প্রশ্ন কনটেন্ট ক্রিয়েটরদের মনে প্রায় সময়ই চলে আসে।
এবার চলুন, প্ল্যাটফর্ম ধরে ধরে জেনে নেওয়া যাক, কখন, কীভাবে কনটেন্ট পোস্ট করলে অ্যালগরিদমের সহায়তা পেয়ে আপনি এগিয়ে যেতে পারেন।
টিকটক
টিকটক এখন শুধু গানের সঙ্গে ঠোঁট মেলানোর জায়গা নয়; বরং এক বিশাল কনটেন্ট ইকোনমি। এখানে দিনে অন্তত একটি ভিডিও পোস্ট করলে আপনি অ্যালগরিদমের রাডারে থাকবেন। কিন্তু মনে রাখবেন, সংখ্যা নয়, গুণমানই আসল। বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে, বিশেষ করে শুক্র ও শনিবার পোস্ট করলে বেশি দর্শক পেতে পারেন। এ সময়ে ব্যবহারকারীরা বিশ্রামে থাকেন, মোবাইল ফোন ব্যবহার করেন বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ট্রেন্ডিং মিউজিক আর জনপ্রিয় ভিডিও ফরম্যাটের সঙ্গে নিজের ভাবনা মেশান। নকল নয়, সৃজনশীলতা আপনাকে এগিয়ে নেবে।
ইনস্টাগ্রাম
বলা হয়, ভিজ্যুয়ালের রাজত্ব এখন ইনস্টাগ্রামের। এটি রিলস কনটেন্টের বিশাল দুনিয়া। আপনি যদি নতুন কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে সপ্তাহে ৩ থেকে ৪টি পোস্ট, তার মধ্যে অন্তত ২টি রিলস রাখাই ভালো। সকালের দিকে ৯টা থেকে ১১টা বা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার সময় ইনস্টাগ্রাম স্ক্রল করার সবচেয়ে জনপ্রিয় সময়। এ সময়গুলোতে পোস্ট করলে বেশি রিচ পাওয়া সম্ভব। কনটেন্ট তৈরির ক্ষেত্রে ইনস্টাগ্রামের নিজস্ব মিউজিক লাইব্রেরি ব্যবহার এবং রিলসের ফরম্যাটে নিজের টুইস্ট যোগ করুন।

ফেসবুক
ফেসবুক আপনার পছন্দ ও আচরণের ওপর ভিত্তি করে কনটেন্ট দেখায়। আপনি ভিডিওতে বেশি ক্লিক করলে এই প্ল্যাটফর্মে ভিডিও বেশি দেখতে পাবেন। পোস্টে বেশি কমেন্ট বা শেয়ার থাকলে সেটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। ফেসবুক এখন বিশ্বের অনেক দেশের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। আপনি যদি নিজের ব্র্যান্ড গড়তে চান বা স্থানীয় অডিয়েন্স টার্গেট করেন, তাহলে ফেসবুকেই শুরু করুন। সপ্তাহে ৩ থেকে ৫টি পোস্ট যথেষ্ট। তবে শুধু টেক্সট বা লিংক নয়, ভিডিও, ছবি এবং স্টোরি পোস্ট করলে বেশি সাড়া পাবেন। বেলা ১টা থেকে ৩টা এবং রাত ৮টার পর; এ সময়গুলোতে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সক্রিয় থাকেন। ফেসবুকের অ্যালগরিদমও এনগেজমেন্টের দিকে নজর রাখে। সুতরাং প্রশ্ন করুন, স্টোরি দিন, লাইভে আসুন।
ইউটিউব
ইউটিউব একমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে একজন দর্শক আপনাকে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে রাজি। শুধু একটাই শর্ত, আপনার কনটেন্ট ভালো হতে হবে। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সপ্তাহে ১ থেকে ২টি ফুল লেন্থ ভিডিও এবং তার পাশাপাশি ২ থেকে ৩টি শর্টস পোস্ট করাই যথেষ্ট। আপনার ভিডিও প্রকাশের সময়টাও গুরুত্বপূর্ণ। শুক্র বা রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে ভিডিও আপলোড করলে অনেকে দেখবেন। গুরুত্বপূর্ণ কৌশল হলো, ভিডিওর প্রথম ১০ সেকেন্ডেই দর্শকের মন জয় করতে না পারলে তাঁরা পরের ভিডিওতে চলে যাবে। তাই শুরুতে কনটেন্টের আকর্ষণীয় দিকটি তুলে ধরুন। আর ভিডিওর থাম্বনেইল যেন স্ক্রল করা অবস্থাতেই চোখ টানে, সেদিকে খেয়াল রাখুন।
একটি কনটেন্ট ঠিক কাকে দেখানো হবে, কবে এবং কতবার দেখানো হবে—সবই নির্ভর করছে এই অ্যালগরিদমের ওপর। তাই একে ভয় না পেয়ে বরং অ্যালগরিদম বুঝে কনটেন্ট তৈরি করুন। এতে আপনার দর্শক শুধু বাড়বেই না, সেই সঙ্গে আয়ের পথটাও হবে সুগম।
কীভাবে অ্যালগরিদম কাজে লাগাতে পারেন
সূত্র: কুইক ফ্রেম এবং ফোর্বস

যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৪ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৫ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৫ দিন আগে