
মুহাম্মাদ শফিউল্লাহ, ঢাকা
মুহাম্মাদ শফিউল্লাহ, ঢাকা
সকল লেখা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা
চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সবচেয়ে বড় অংশ বয়সে তরুণ। ১৬ থেকে ৩০ বছর বয়সী রোগীরা মোট ভর্তির ৪২ শতাংশ। মৃত্যুর হিসাবেও তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য। তরুণদের বেশি আক্রান্ত হওয়ার জন্য প্রথাগতভাবে বাইরে বেশি থাকাসহ কয়েকটি কারণের কথা উল্লেখ করা হয়ে থাকে।

৯ মাসের চিত্র: নিউমোনিয়াসহ তিন রোগে হাসপাতালে ভর্তি সাড়ে ৬ লাখ
চলমান হাম ও ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে রয়েছে মৌসুমি জ্বর, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্র সংক্রমণের রোগীর চাপ। চলতি বছর দেশের সরকারি হাসপাতালগুলোতে শুধু এই তিন ধরনের রোগ নিয়ে ভর্তি হয়েছে সাড়ে ৬ লাখ মানুষ। তাদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ—এ দুটি রোগে পুরুষের সংখ্যা বেশি।

বিশ্ব হার্ট দিবস আজ: হৃদ্রোগের পর ওষুধ নেননি ঝুঁকিতে থাকাদের ৭৭ শতাংশ
হার্ট অ্যাটাকের পর স্টেন্ট (রিং নামে বহুল পরিচিত) বসানো কিংবা বাইপাস সার্জারি করে বাড়ি ফিরলেই হৃদ্যন্ত্রের চিকিৎসার শেষ হয় না। এসব চিকিৎসাপদ্ধতির পরও আবার হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ গুরুতর জটিলতার ঝুঁকি থাকে। এই ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধগুলোর একটি হলো স্ট্যাটিন ধরনের ওষুধ।

সরকারি মেডিকেল কলেজ: হাসপাতাল নেই ১২টিতে, ব্যবহারিক শিক্ষায় বাধা
একটি মেডিকেল কলেজের পূর্ণাঙ্গতার অন্যতম বড় শর্ত নিজস্ব হাসপাতাল থাকা। চিকিৎসা শিক্ষায় ‘ল্যাবরেটরি’ হিসেবে কাজ করে এই হাসপাতাল। পাঠ্যবইয়ের তথ্য ও তত্ত্বের বাইরে সত্যিকারের রোগীর সংস্পর্শ ও তৃতীয় পর্যায়ের হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়া এ শিক্ষা পূর্ণতা পায় না।

সরকারি হাসপাতাল: ডেঙ্গু-হামের চাপের মধ্যে জ্বর-কাশির রোগীতে ঠাসা
দেশে সাত মাস ধরে চলছে অতিসংক্রামক হামের প্রাদুর্ভাব। এর মধ্যে কয়েক মাস ধরে মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এখন প্রতিদিন এ দুই রোগ মিলিয়ে প্রায় তিন হাজার রোগী সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে।

বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ: সেপ্টেম্বরে মৃত্যু তিন গুণ
দেশে ডেঙ্গু রোগের ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। জুনে রোগী ভর্তি ও মৃত্যুর ঊর্ধ্বগতি শুরু হয়, তা চলতি মাসে আরও বেড়েছে। সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে সোয়া এক হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সংখ্যা আগস্টের তুলনায় প্রায় দ্বিগুণ। চিকিৎসাধীন রোগীর মৃত্যুও...

বয়সজনিত স্বাস্থ্যসেবা: জীবনসায়াহ্নে স্নেহের চাদর
ষাট পেরোনোর পর মানুষের জীবনে চিকিৎসার প্রয়োজন যেমন বাড়ে, তেমনি বদলে যায় প্রতিদিনের অনেক চাহিদা। একসময় যে কাজ নিজেই করা গেছে, বয়সের ভারে তা হয়ে ওঠে অন্যের সহায়তানির্ভর। তখন ওষুধের পাশাপাশি প্রয়োজন হয় নিয়মিত দেখভাল, নিরাপদ পরিবেশ, মানসিক প্রশান্তি এবং মানুষের সঙ্গ।

হাম পরিস্থিতি: মৃত্যু থামেনি কোনো ব্যবস্থাতেই
হাম বাংলাদেশে নতুন কোনো রোগ নয়। স্বাধীনতার পর থেকে দেশে হামের সংক্রমণ এবং এই রোগে কমবেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অন্তত গত পাঁচ দশকের হিসাব ছাড়িয়ে গেছে। হিসাব নথিভুক্ত করার পর থেকে গত সাড়ে ৫ মাসে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর...

উপকূলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
দুই মাস ধরে দেশে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে এবার বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। এর মধ্যে খুলনা, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, ঝালকাঠি, গাজীপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও নারায়ণগঞ্জ— এই ৯ জেলায় প্রায় ১৫ হাজার...

সরকারি হাসপাতালের খাবার: মুখে রোচে না, মানেও প্রশ্ন
দুপুরের পাতে দুই বাটি ভাত, একটু করে ডাল ও সবজি আর এক টুকরা মুরগির মাংস। খাবারের তালিকায় দৃশ্যত কোনো ঘাটতি নেই। কিন্তু মুখে তুলতেই আসবে হতাশা। মাংসের তরকারিতে স্বাদ নেই। ডাল যেন হলুদ গোলা পানি—তাতে ডালের দানা খুঁজে পাওয়া কঠিন। লাউ, পেঁপে কিংবা আলুর সবজিও বিস্বাদ।

ডেঙ্গুতে মাঝবয়সী নারীদের মৃত্যু বেশি
চলতি বছরের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত রোগী এবং এতে মৃত্যুর সংখ্যা গত জুলাই থেকে বাড়তে শুরু করেছে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃত্যু বেশি হচ্ছে নারীদের। চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর ৫৯ শতাংশই নারী। অন্যদিকে আক্রান্তদের মধ্যে নারীর হার ৩৮ শতাংশ।

বিপদ বাড়াচ্ছে ‘ওয়াচ’ শ্রেণির অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী তিন শ্রেণির অ্যান্টিবায়োটিকের মধ্যে ‘ওয়াচ’ শ্রেণির ওষুধ ব্যবহার করার কথা তুলনামূলক কম ক্ষেত্রে। ‘ওয়াচ’ শ্রেণির অ্যান্টিবায়োটিক শুধু নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়; কারণ, এর অতিরিক্ত বা অযৌক্তিক ব্যবহার জীবাণুর মধ্যে দ্রুত...

হামে মৃত্যু আবার ঊর্ধ্বমুখী
দেশে গত পাঁচ মাসে হাম এবং এর উপসর্গে প্রাণ হারিয়েছে নয় শর বেশি মানুষ। মৃতদের বেশির ভাগ শিশু। হামের প্রকোপ ঠেকাতে নেওয়া বিশেষ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এরপরও সংক্রমণ ও মৃত্যু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধে মৃত্যু কমলেও...

২১ বছরে মাত্র ৮৬টি কিডনি প্রতিস্থাপন
দেশে কিডনি প্রতিস্থাপন শুরু হয় চার দশক আগে। ইউরোলজি শল্যচিকিৎসক, কিডনি বিশেষজ্ঞ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বাউস) তথ্য বলছে, দেশে এ পর্যন্ত প্রায় চার হাজার কিডনি প্রতিস্থাপন হয়েছে।

আইসিইউতে থাকা জীবাণুর ৮৯ শতাংশই এখন বহু ওষুধ-প্রতিরোধী
সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা ইউনিট। তবে এই সংবেদনশীল ইউনিটই এখন অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর সবচেয়ে বড় বিস্তারকেন্দ্রে পরিণত হয়েছে।

কেবিন নম্বর ১১৭: অবহেলায় জাতীয় কবির শেষ দিনগুলোর স্মৃতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন আইপিজিএমআর বা পিজি হাসপাতাল) ১১৭ নম্বর কেবিনই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ ঠিকানা। অসুস্থ অবস্থায় জীবনের শেষ এক বছর এক মাস আট এই কেবিনে কেটেছে তাঁর। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেবিনটিকে সংরক্ষণ করা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষ’
