Ajker Patrika
Add

মুফতি আবু আবদুল্লাহ আহমদ 

মুফতি আবু আবদুল্লাহ আহমদ 

সকল লেখা
মাগরিবের নামাজ পড়ার সঠিক সময় ও ফজিলত

মাগরিবের নামাজ পড়ার সঠিক সময় ও ফজিলত

মাগরিবের নামাজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের অন্যতম। মাগরিব মানে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পরপর এ নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয়। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময়।

২৪ জুন ২০২৬
অসুস্থতার কারণে হজে যেতে না পারলে করণীয় কী?

অসুস্থতার কারণে হজে যেতে না পারলে করণীয় কী?

ইসলাম একটি সহজতর ও বাস্তবসম্মত জীবনব্যবস্থা। তাই কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পর স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েন এবং কোনোভাবেই নিজে গিয়ে হজ আদায় করতে না পারেন, তাহলে শরিয়ত তাঁকে বিকল্প ব্যবস্থা দিয়েছে। এ বিকল্প ব্যবস্থার নাম ‘বদলি হজ।’

০৯ মে ২০২৫
হজ সফরের প্রস্তুতি নেবেন যেভাবে

হজ সফরের প্রস্তুতি নেবেন যেভাবে

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যা মুসলমানদের জীবনে এক অনন্য রুহানি অভিজ্ঞতা। এটি শুধু শরীরের পরিশ্রম নয়, বরং আত্মার প্রশান্তি ও গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ। হজ যেন শুধুই একটি ভ্রমণ না হয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের এক বাস্তব মাধ্যম হয়ে ওঠে; সে জন্য প্রয়োজন পূর্ণ প্রস্তুতি। নিচে হজের সফরের আগে...

২৫ এপ্রিল ২০২৫
নতুন বছরে জীবন সাজুক ইমানি নুরে

নতুন বছরে জীবন সাজুক ইমানি নুরে

প্রতিটি নতুন বছর নতুন আশা, নতুন সম্ভাবনা ও নতুন কর্মপ্রেরণা নিয়ে আসে। ক্যালেন্ডারের পাতায় নতুন সংখ্যা যুক্ত হওয়া কেবল সময়ের পরিবর্তন নয়; এটি যেন আত্মশুদ্ধি, জীবন সংশোধন ও নতুনভাবে পথ চলার আহ্বান। একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যাশা হওয়া উচিত—নতুন বছরের সূচনা হোক ইমানের আলোয়, তাকওয়ার ছায়ায় এবং নেক

১১ এপ্রিল ২০২৫
হাসান বসরি (রহ.): সুফিবাদের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ

হাসান বসরি (রহ.): সুফিবাদের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ

হাসান বসরির আসল নাম আবু সাঈদ আল-হাসান ইবনে ইয়াসার (৬৪২–৭২৮ খ্রিষ্টাব্দ)। ইসলামের প্রাথমিক যুগের একজন প্রসিদ্ধ জ্ঞানতাপস, ধর্মীয় চিন্তাবিদ ও সুফি। তিনি নৈতিকতা, আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি গভীর প্রেম ও তাকওয়ার জন্য সুপরিচিত।

২৮ মার্চ ২০২৫
শেখ সাদি: বিশ্বসাহিত্যের অমর কবি ও দার্শনিক

শেখ সাদি: বিশ্বসাহিত্যের অমর কবি ও দার্শনিক

বিশ্বসাহিত্যের ইতিহাসে শেখ সাদি এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য কীর্তি কেবল সৌন্দর্য ও শৈল্পিক উৎকর্ষই নয়, বরং নৈতিকতা, মানবতা এবং বাস্তব জীবনের শিক্ষায় সমৃদ্ধ। ফারসি সাহিত্যের এ মহান কবি তাঁর রচিত ‘বুস্তাঁ’ ও ‘গুলিস্তাঁ’ গ্রন্থের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাঁর জীবন ছিল জ্ঞান, অভিজ্ঞতা ও দার্শনিকতার

২৬ মার্চ ২০২৫
শাহ জালাল ইয়ামেনি: বাংলাদেশে ইসলাম প্রচারের প্রধানতম প্রাণপুরুষ

শাহ জালাল ইয়ামেনি: বাংলাদেশে ইসলাম প্রচারের প্রধানতম প্রাণপুরুষ

শাহ জালাল ইয়ামেনি (রহ.) ছিলেন এক মহান সুফি সাধক, ইসলামের প্রচারক ও আধ্যাত্মিক পুরুষ। তাঁর জীবন ও আদর্শ আজও মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার এবং মানুষের আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সিলেট আগমন ছিল ঐতিহাসিক, যেখানে তিনি ইসলামের আলো ছড়িয়ে দেন

২৫ মার্চ ২০২৫
শাহ ওয়ালিউল্লাহ দেহলভি: উপমহাদেশে ইসলামি নবজাগরণের অগ্রদূত

শাহ ওয়ালিউল্লাহ দেহলভি: উপমহাদেশে ইসলামি নবজাগরণের অগ্রদূত

শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (১৭০৩–৬২ খ্রিষ্টাব্দ) ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদ, মুজাদ্দিদ, সমাজ সংস্কারক ও হাদিস বিশারদ। তিনি এমন এক যুগে জন্মগ্রহণ করেন, যখন মোগল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল এবং মুসলিম সমাজ বিভক্তির শিকার হচ্ছিল।

২৪ মার্চ ২০২৫
মুহাম্মদ বিন কাসিম: ইসলামের ইতিহাসের এক সফল সমরনায়ক

মুহাম্মদ বিন কাসিম: ইসলামের ইতিহাসের এক সফল সমরনায়ক

মুহাম্মদ বিন কাসিম (৬৯৫-৭১৫ খ্রিষ্টাব্দ) ছিলেন ইসলামের ইতিহাসের এক বীর সেনানায়ক, যিনি মাত্র ১৭ বছর বয়সে সিন্ধু বিজয় করে ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁর অসাধারণ সমর কৌশল, প্রজাস্বত্ব আচরণ ও ইসলামের প্রসার ঘটানোর জন্য তিনি প্রসিদ্ধ। তিনি শুধু একজন বিজয়ী সেনাপতিই ছিলেন না, বরং একজন বিচক্ষণ প্রশাসক, সুবিচারক

২২ মার্চ ২০২৫
মিমার সিনান: ইসলামি স্থাপত্যের কিংবদন্তি

মিমার সিনান: ইসলামি স্থাপত্যের কিংবদন্তি

মিমার সিনান (১৪৮৯–১৫৮৮) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যশিল্পের এক রত্ন। তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রধান স্থপতি হিসেবে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। তাঁর নেতৃত্বেই উসমানীয় স্থাপত্যশিল্প উৎকর্ষের চূড়া স্পর্শ করেছিল।

২১ মার্চ ২০২৫
জাবির ইবনে হাইয়ান: রসায়নশাস্ত্রকে অধিবিদ্যা থেকে বিজ্ঞানে উন্নীত করেন যিনি

জাবির ইবনে হাইয়ান: রসায়নশাস্ত্রকে অধিবিদ্যা থেকে বিজ্ঞানে উন্নীত করেন যিনি

জাবির ইবনে হাইয়ান (৭২১–৮১৫ খ্রিষ্টাব্দ), যিনি ‘গেবার’ নামেও পরিচিত, ছিলেন ইসলামের সোনালি যুগের একজন প্রতিভাবান রসায়নবিদ, দার্শনিক ও বহুমুখী বিজ্ঞানী। তাঁকে আধুনিক রসায়নের পথিকৃৎ বলা হয়। তাঁর অগণিত গবেষণা, উদ্ভাবন ও তাত্ত্বিক বিশ্লেষণ শুধু বিজ্ঞানকে নয়, সভ্যতাকেও গভীরভাবে প্রভাবিত করেছে।

১৯ মার্চ ২০২৫
খাজা মইনুদ্দিন চিশতি: মানবিকতা ও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা

খাজা মইনুদ্দিন চিশতি: মানবিকতা ও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা

হজরত খাজা মইনুদ্দিন চিশতী (রহ.) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান সুফি সাধক ও ইসলামের এক নিবেদিতপ্রাণ দাঈ। তাঁর প্রচারিত চিশতিয়া তরিকা শুধু ভারতবর্ষেই নয়, সমগ্র বিশ্বের সুফি চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে।

১৮ মার্চ ২০২৫
ওমর ইবনে আবদুল আজিজ: চার খলিফার পর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক

ওমর ইবনে আবদুল আজিজ: চার খলিফার পর সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক

ওমর ইবনে আবদুল আজিজ ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম মহান শাসক, যিনি তাঁর ন্যায়পরায়ণতা এবং সৎ শাসনব্যবস্থার জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। তিনি ৬৮২ খ্রিষ্টাব্দে (৬১ হিজরি) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল আজিজ ইবনে...

১৭ মার্চ ২০২৫
ইমাম গাজ্জালি: ইসলামি দর্শনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক

ইমাম গাজ্জালি: ইসলামি দর্শনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক

ইসলামের ইতিহাসে যাঁরা জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার আলো ছড়িয়েছেন, তাঁদের মধ্যে ইমাম গাজ্জালি এক বিশেষ স্থান অধিকার করে আছেন। তিনি ছিলেন একাধারে দার্শনিক, ধর্মতাত্ত্বিক, আইনজ্ঞ, সুফি সাধক এবং মহান শিক্ষক। তাঁর রচনাবলি ইসলামি দর্শন, আধ্যাত্মিকতা ও নৈতিকতার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

১৬ মার্চ ২০২৫
ব্যাংকে জমা টাকার জাকাত দেবেন যেভাবে

ব্যাংকে জমা টাকার জাকাত দেবেন যেভাবে

ব্যাংকের ব্যক্তিমালিকানাধীন সব ধরনের অ্যাকাউন্টই জাকাতযোগ্য। এতে গচ্ছিত টাকা ব্যক্তির নগদ অর্থ হিসেবে ধরা হবে। অ্যাকাউন্ট হোল্ডার নিসাবের মালিক হওয়ার পর এক বছর অতিবাহিত হলে তাঁকে নিজের স্বর্ণ-রৌপ্য, ব্যবসায়িক পণ্য ও নগদ টাকার সঙ্গে ব্যাংকে গচ্ছিত টাকারও জাকাত দিতে হবে।

১৬ মার্চ ২০২৫
ইবনে সিনা: চিকিৎসা ও দর্শনের কিংবদন্তি মহাপুরুষ

ইবনে সিনা: চিকিৎসা ও দর্শনের কিংবদন্তি মহাপুরুষ

আবু আলি আল-হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিষ্টাব্দ) (পশ্চিমে ‘অ্যাভিসেনা’ নামে পরিচিত) ছিলেন ইসলামের সোনালি যুগের অন্যতম প্রতিভাধর ব্যক্তি। চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন ও ইসলামি চিন্তায় ব্যাপক অবদান রেখেছেন তিনি।

১৫ মার্চ ২০২৫