
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
সকল লেখা

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত
ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশি নারী কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাঁদের বেনাপোলে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পুনর্বাসনের জন্য তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ারের জিম্মায় দেওয়া হয়েছে।

যশোরে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল রোববার (১৪ জুন) পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।

ভারত-বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে বিশ্বশক্তিতে পরিণত হবে: দীনেশ ত্রিবেদী
দীনেশ ত্রিবেদী বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে—ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে, তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সবকিছু নিয়ে কাজ করব।’

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
ভারত থেকে সম্ভাব্য পুশ ইন ঠেকাতে যশোরের বেনাপোল সীমান্তে নতুন করে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

কর্মচারীদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
ওভারটাইম ভাতা পুনর্বহালের দাবিতে দুই দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছেন বেনাপোল বন্দরের কর্মচারীরা। আজ রোববার (১০ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মবিরতির কারণে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় বেনাপোল বন্দরের কার্গো....

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ৩৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। আজ রোববার (২২ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায়।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। এই আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন।

যশোরে আসামির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত
শার্শায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আবুল হোসেন নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার রাতে শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতে উচ্ছেদের শিকার ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
যশোরের বেনাপোল সীমান্তপথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাঁদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। পরে তাঁদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করে। আজ শনিবার রাত ৮টায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে তাঁদে

বেনাপোল বন্দরের শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট নিয়োগ
বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বন্দরের অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি কাজ করবেন উপজেলা পরিষদের দুই ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যশোর জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির আদেশে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী

শার্শায় দুই গ্রামের যুবকদের মারামারি, আহত ৬
যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মারামারিতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামলাগাছী গ্রামে তাঁদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আশিকুর রহমান নামের আহত এক যুবক শার্শা থানায় অভিযোগ করেছেন।

শার্শায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ
যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

বেনাপোল কাস্টম হাউস থেকে বের করে দেওয়া হলো ১৫০ এনজিও কর্মীকে
বেনাপোল কাস্টমস থেকে প্রায় দেড় শ এনজিও কর্মীকে (বহিরাগত) বহিষ্কার করেছে নবনিযুক্ত কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। তবে এসব বহিরাগতের আশ্রয়দাতা কাস্টমস সদস্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

বেনাপোলে মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা
নিহত মনিরুজ্জামানের বোন ফাতেমা জানান, সন্তানসম্ভবা ভাতিজিকে দেখতে শুক্রবার তিনি ভাইয়ের বাড়িতে যান। রাতে ভাই ও ভাবি ঘরের মেঝেতে এবং তিনি খাটে ঘুমান। সকালে ঘুম ভাঙার পর তাদের ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে গাছে ভাইয়ের ঝুলন্ত মরদেহ এবং কিছুক্ষণ পর মাঠে ভাবির মরদেহ পাওয়া যায়।

ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোলে আটকে তৈরি পোশাকবাহী শতাধিক ট্রাক
আজ রোববার বেলা ৩টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার আশরাফ আলী বলেন, ‘ভারত সরকারের নিষেধাজ্ঞার পর সকাল থেকে কোনো তৈরি পোশাকশিল্পের পণ্য ভারতে ঢোকেনি। বেশ কিছু ট্রাক বন্দর ও বন্দরের সড়কে আটকা পড়েছে।’
