Ajker Patrika

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ
২৫ টন কেমিক্যালসহ জব্দ করা ট্রাক। ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে পণ্য নেওয়ার চেষ্টাকালে ২৫ টন কেমিক্যালসহ একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্য খালাস ও পরিবহনের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। অভিযোগ রয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে পণ্যটি বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।

বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে ট্রাকে করে পণ্য খালাসের চেষ্টা চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান।

তিনি আরও জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল এনে পাচার ও শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক করা পণ্যবাহী ট্রাকটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত ব্যক্তিরা বেপরোয়া হয়ে ওঠায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতে দিন দিন কাস্টমসের রাজস্ব আয় কমে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত