
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
সকল লেখা

বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর সভা
বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে সভা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন বাণিজ্য...

ভারতে যাওয়ার সময় বেনাপোলে গ্রেপ্তার কৃষক লীগ নেতা
গ্রেপ্তার হুমায়ূন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, ভারতে যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ূন কালো তালিকায় অন্তর্ভুক্ত। পরে তাঁকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ভোটের দিন বন্ধ ভারত ভ্রমণ ও আমদানি-রপ্তানি বাণিজ্য
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জনিত কারনে বেনাপোল বন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে পাশ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য এবং ১২ ফেব্রুয়ারী ভোটের দিন বন্ধ থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত।

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
যশোরের বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ট্রাকটিতে বিপুল পরিমাণ ভারতীয় আমদানিনিষিদ্ধ মেডিসিন, শাড়ি ও কসমেটিকস পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা।

উপকারভোগীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির কর্মীরা
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার লোকজনের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীরা ৬ বস্তা চাল ফেরত পেয়েছেন।

বেনাপোলে রেল ক্রসিংয়ে কাটা পড়ে মাছ ব্যবসায়ী নিহত
যশোর-বেনাপোল রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান লাভলু (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোলের আমড়াখালি অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শুল্ক বাড়ানোর প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রয়েছে। তাজা ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টস অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে ফল আমদানি বন্ধ।

পরিবারকে সান্ত্বনা জানাতে আবদুল্লার বাড়িতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আবদুল্লাহর মৃত্যুতে বেনাপোলে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। খবর পেয়ে বাড়িতে গিয়ে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ, পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার
যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোলে শুল্ক ছাড়ে ২ লাখ ৩২ হাজার ডিম খালাস, প্রতিটি বিক্রি হবে ৯ টাকায়
যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ডিমের চালান ৫ শতাংশ শুল্কায়নে আজ সোমবার থেকে খালাস দেওয়া শুরু হয়েছে। আগে এই শুল্ক ছিল ২৫ শতাংশ। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক হ্রাসের সুবিধা পাবেন আমদানিকারকেরা। এতে প্রতিটি ডিম পাইকারিতে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।

ভারতীয় ভিসা সীমিত: বেনাপোল বন্দরে পর্যটক কমে অর্ধেকের নিচে
নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান সীমিত করেছে। এর প্রভাব পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের চিত্রে। অন্য সময়ের তুলনায় ভারত ভ্রমণে অর্ধেকের নিচে নেমেছে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন
যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান। আজ শুক্রবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বেনাপোল সীমান্ত দিয়ে চক্রের সহায়তায় ভারতে পালাচ্ছেন আ.লীগ নেতাসহ অপরাধীরা
গতকাল বৃহস্পতিবার ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন মামলার আসামি

ছাত্র আন্দোলনে কিশোর হত্যা মামলার আসামি রুস্তম ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি রুস্তম খন্দকারকে যশোরের বেনাপোলে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুস্তম ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল বন্দরে দুই দিনে ৬৭৭ টন কাঁচামরিচ আমদানি, দাম কমার আশা
দামের ঊর্ধ্বগতি রোধে আবারও ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়তে শুরু করেছে। গত দুদিনে ৫৭টি ট্রাকে করে ভারত থেকে ৬৭৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার ২৯ ট্রাকে ৩৫৪ টন এবং আজ ২৮টি ট্রাকে এসেছে ৩২৩ টন।

৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজার টানা পাঁচ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। নিস্তেজ হয়ে পড়া বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। এদিকে টানা বন্ধের কারণে বন্দরে বেড়েছে পণ্যজট। ব্যবসায়ীরা যাতে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন, সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
