
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সকল লেখা

সন্তানের সঙ্গে প্রথম ঈদ করা হলো না সোলায়মানের, অনিশ্চয়তায় ইউনুছের পরিবার
চারদিকে ঈদুল ফিতরের উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দের মুহূর্ত বিষাদে পরিণত হয়েছে দুটি পরিবারের। চট্টগ্রাম নগরীর টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডে উপার্জনক্ষম দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল বৃহস্পতিবার সকালে...

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় নাজমুস সাকিব (৩৮) নামের নৌবাহিনীর এক নাবিক নিহত হয়েছেন। এ ছাড়া মো. ইকরাম নামে নৌবাহিনীর আরেক নাবিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গাজীবাড়ি গেট এলাকায় পটিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা-সংক্রান্ত তথ্যে ভিন্নতা পাওয়া গেছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিন্নতা প্রার্থিতা বাতিলে কোনো আইনি বাধা সৃষ্টি করে না।

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. ইমন (২২) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি
‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।’ কথাগুলো পটিয়া থানার হেফাজতে থাকা গ্রেপ্তার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. শোয়াইব-উল ইসলাম মহিমের (২১)।

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
ভিডিওতে বিএনপি নেতা খোরশেদুল আলমকে ‘হাদির ওপর হামলা কেন, সাদিক কায়েম জবাব চাই’—এই স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার কাছেও এ ঘটনার জবাব দাবি করে বলেন, ‘জুমা, তোমাকেও জবাব দিতে হবে।’

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাহাবুব আলম নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে মৃত বীর মুক্তিযোদ্ধা বড় ভাইয়ের স্ত্রী সাজিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। সে সঙ্গে নিজের ছেলেকে সেই বীর মুক্তিযোদ্ধা ভাইয়ের ছেলে দেখিয়ে ভুয়া ওয়ারিশনামাও সংগ্রহ করেছেন তিনি।

পটিয়া পৌরসভা: যেন ময়লার বেড়িবাঁধ, ৩৫ বছরের ভোগান্তি
৩৫ বছরের পৌরসভা, কিন্তু নেই একটি ডাম্পিং স্টেশন। ফলে মহাসড়কের পাশেই ফেলে রাখা হয় বর্জ্য, দেখে মনে হবে যেন ময়লার বেড়িবাঁধ। এভাবেই পচা গন্ধ আর বিষাক্ত জীবনের সঙ্গে বসবাস পটিয়াবাসীর। একদিকে পরিবেশ ধ্বংস, অন্যদিকে জনস্বাস্থ্যের চরম ঝুঁকি।

রেললাইনে দোকান, ট্রেন চলাচলের রুটে বদল
চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার রাশেদুল আলম পাভেলের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেললাইনে দোকান বসানোর অভিযোগ উঠেছে। দোকানের কারণে ট্রেনগুলো মেইন লাইন ছেড়ে অন্য লাইনে চলাচল করবে বলেও জানা গেছে। এতে যাত্রীদের দুর্ভোগ এবং স্থানীয়দের জীবনঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

পটিয়ায় আদা চাষে বদলে গেছে জব্বারের জীবন
চট্টগ্রামের পটিয়ার কচুয়াই গ্রামের কৃষক আব্দুল জব্বার। এ বছর ছয় বিঘা জমিতে আদা চাষ করেছেন তিনি। জমি থেকে ৪০০ মণের বেশি আদা ওঠানোর আশা করছেন তিনি। বাজারদর অনুসারে ৪০০ মণ আদার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা, যেখানে উৎপাদন খরচ হয়েছে ৫ লাখ টাকার মতো। ইতিমধ্যে তিনি বাজারে আদা সরবরাহ শুরু করছেন।
