
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
সকল লেখা

সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর ডিমলা তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলন, টাস্কফোর্সের অভিযানে ১৬ নৌকা ও ৪ খননযন্ত্র ধ্বংস
তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে নীলফামারীর ডিমলায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স। আজ মঙ্গলবার বেলা ২টা থেকে নদীর একাধিক পয়েন্টে পরিচালিত অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও ৪টি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে।

ডিমলায় পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্থদণ্ড
নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিলকে আরও অর্থদণ্ড করা হয়।

পরিদর্শনে গিয়ে জরাজীর্ণ কাঠের সেতু ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা
জরাজীর্ণ কাঠের সেতুর অবস্থা দেখতে গিয়ে বিপাকে পড়লেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ও তাঁর সফরসঙ্গীরা। অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে যান কয়েকজন নেতা-কর্মী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।

ডোমারে স্লুইসগেট ধসে নদীগর্ভে বসতবাড়ি, বিপাকে কৃষকেরা
নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরোনো স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি ধসে পড়েছে পুরো পানি নিয়ন্ত্রণব্যবস্থা। ফলে উপজেলার কয়েক শ বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

জুয়ার আসর থেকে যুবদল নেতাসহ ৮ জন গ্রেপ্তার
নীলফামারীর ডিমলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডিমলা শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা শালহাটি...

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা
২০১৪ সালে সরকারি তহবিল থেকে পূর্ব খড়িবাড়ী এলাকার তফির উদ্দিনের বাড়ি থেকে একতা বাজারগামী গ্রামীণ সড়কের পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর নিচ দিয়ে স্বাভাবিকভাবে পানি নেমে যেত।

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু
নীলফামারীর ডিমলা উপজেলায় বিয়ের মাত্র এক দিন পর মসজিদের ভেতর থেকে আব্দুল মালেক (২৫) নামে এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ভাগনের মৃত্যুর খবর সইতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন তাঁর আপন মামা আহিদুল ইসলাম...

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
দুই দিন আগে রুবিনা বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ছোট দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আজ দুপুরে বড় বোন ও স্বজনদের সঙ্গে শৈল্লার ঘাট এলাকার বুড়িতিস্তা নদীতে গোসল করতে নামে সাওদা।

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে।

ডিমলায় সড়কে ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনতাই
নীলফামারীর ডিমলা উপজেলার রংপুর-ডালিয়া সড়কের সোনাখুলী স্লুইস গেট এলাকায় এক ভুট্টা ব্যবসায়ীকে পথরোধ করে গুরুতর আহত করার পর তাঁর কাছ থেকে নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জামিয়ার রহমান (৪৫) বর্তমানে ডিমলা...

নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা নামমাত্র
নীলফামারীর পশুর হাটগুলোতে কোরবানির ঈদকে কেন্দ্র করে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল (টোল) আদায়ের অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযানে সত্যতা মিললেও নামমাত্র জরিমানা করা হয়েছে, যা নিয়ে ক্রেতা ও খামারিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নীলফামারীতে সারের ডিলারকে জরিমানা, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
নীলফামারীর জলঢাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে সারের কালোবাজারিতে মদদ দেওয়ার অভিযোগ তুলে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকেরা।

ডিমলায় বুড়ি তিস্তা খনন নিয়ে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে আনসার ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে।

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা
ঋণ নিয়ে ৪০ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার আবদুর রাজ্জাক। লাভের আশায় ৮০০ বস্তা আলু কোল্ড স্টোরেজে মজুত রেখেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি বাজারে দামের ধসে বাধ্য হয়ে প্রতি বস্তা আলুর স্লিপ ১০০ টাকায় বিক্রি করে দিয়েছেন তিনি। এতে তাঁর লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ টাকা।
