
কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে তিস্তায় পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। টানা পানি ওঠানামার ফলে তিস্তার দুই তীরের জেলা নীলফামারী ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী এলাকায় হাজার হাজার পরিবার আবারও পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে নিচু এলাকার শত শত হেক্টর আমন ও সবজি খেত পানির নিচে তলিয়ে গেছে। নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।
তিস্তা ব্যারাজে দায়িত্বরত পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, উজানের ঢলে পানির প্রবাহ বাড়ছে এবং তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাউবো ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিস্তা নদীপারের মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীতীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। এ অবস্থা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে, এরপর পরিস্থিতির উন্নতি হতে পারে। আমরা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও এলাকাগুলো পর্যবেক্ষণ করছি।

বরগুনার আমতলী উপজেলায় রাতের আঁধারে কালিপুরা খাল খাল খনন ও খালের দুই পাড়ের গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কুকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকুর বিরুদ্ধে। খাল খননকাজে অনিয়ম বন্ধের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
৩৭ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে রেলসেতুর নিচ থেকে মো. আশিক আলী (২৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ি রেলসেতু এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভোরে...
১ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার কৃষক। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে গত রোববার এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে