
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
সকল লেখা

চৌদ্দগ্রামে গণপিটুনির শিকার যুবক, এলজি ও কার্তুজ উদ্ধারের দাবি পুলিশের
কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।

শাপলা তুলতে গিয়ে পুকুরে নিখোঁজ, ১৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর সোহাগ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া কাজীবাড়ি পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।

জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন গ্রেপ্তার
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

চৌদ্দগ্রামে চার দিন ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।

চৌদ্দগ্রামে বিদেশি সিগারেট তৈরির মেশিনসহ ৯ জন গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির অভিযোগে একটি ডিপোতে অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ৬ কার্টন সিগারেট।

সরকার বিরোধীদলীয় আসনে দারোগা হিসেবে নারী এমপিদের দায়িত্ব দিয়েছে: পরওয়ার
‘নির্বাচিত সংসদ সদস্যরা নিজ এলাকায় উন্নয়ন করবেন, উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দারোগা হিসেবে উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়েছে, যা বেমানান। এতে করে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।’

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রামের চাঁন্দগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ দল। আজ বুধবার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পুলিশ।

রাত ৮টার পর দোকান খোলা রাখায় চৌদ্দগ্রামে ৩ ব্যবসায়ীকে জরিমানা
সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন মাইকিং করেন। পরে রাত ৮টার পর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার জন্য মৌখিকভাবে অনুরোধ জানান।

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন
কুমিল্লার মহাসড়কসংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস না থাকায় শত শত পণ্যবোঝাই কাভার্ড ভ্যান, ট্রাক, লরি ও গণপরিবহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। গ্যাস-সংকটে ফেনী-কুমিল্লা আঞ্চলিক সড়কে অধিকাংশ গণপরিবহন বন্ধ হয়ে জনভোগান্তি বেড়েছে।

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে, সড়ক দুর্ঘটনায় ও সাপের কামড়ে আলাদা স্থানে গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) এবং গুণবতী

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, যুবককে কোপানোর ১১ দিন পর মৃত্যু
গত ২৪ জুলাই চলাচলের রাস্তায় প্রতিবেশী জয়নাল আবেদীন ও তাঁর ছেলেরা বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে বাড়ির লোকজন বেড়া সরাতে গেলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেল হোসেনের দায়ের কোপে গুরুতর আহত হয় বিল্লাল হোসেন।

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: চৌদ্দগ্রামে ডা. তাহের
চৌদ্দগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের এখনো সময় হয়নি। জনগণের দাবি আদায়, সরকারকে সতর্ক করা এবং সচেতনতা তৈরির আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।

৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের একমাত্র জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকরা সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তারা কারখানার সামনে বিক্ষোভের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ল ইউএনওর বসতঘর
কুমিল্লার চৌদ্দগ্রামের হান্ডা গ্রামে আগুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের বসতঘর পুড়ে গেছে। রোববার দুপুরের এ ঘটনায় ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও ইউএনও—সব পক্ষই প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বললেও তদন্ত চলছে।

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে
