Ajker Patrika
Add

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

সকল লেখা
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে আটক ৩০ জেলেকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে...

৩ ঘণ্টা আগে
ছাত্র আন্দোলন: নিহত ছেলেকে খুঁজতে গিয়ে চলে গেছে বাবার চাকরিও

ছাত্র আন্দোলন: নিহত ছেলেকে খুঁজতে গিয়ে চলে গেছে বাবার চাকরিও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে আহত হন মো. পারভেজ বেপারী (২৩)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। কিন্তু পরিবারের খোঁজ না পেয়ে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তাঁর দাফন সম্পন্ন হয়।

২৭ অক্টোবর ২০২৪
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সভা

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সভা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

২৩ অক্টোবর ২০২৪
সেফুদার বড় ভাইয়ের পানিতে ডুবে মৃত্যু

সেফুদার বড় ভাইয়ের পানিতে ডুবে মৃত্যু

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার (৯০) ওরফে সামুদা পানিতে ডুবে মারা গেছেন। আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের করের বাড়ির পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন উদ্ধার করেন। 

২৩ অক্টোবর ২০২৪
চাঁদপুরে পুলিশ দেখে দীঘিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুরে পুলিশ দেখে দীঘিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেপ্তার এড়াতে পুলিশ দেখে দীঘির পানিতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। 

২৩ অক্টোবর ২০২৪
চাঁদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

চাঁদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

চাঁদপুর-রায়পুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মনির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। এ সময় শিহাবুল হাসান করিম (১৮) নামের অপর একজন গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর-রায়পুর সড়কের দক্ষিণ তারপুরচন্ডী পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মক

২৩ অক্টোবর ২০২৪
মেঘনায় ইলিশ শিকার, ১০৪ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকার, ১০৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে ১০৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়। 

২২ অক্টোবর ২০২৪
কানের দুলের জন্য শিশুকে অপহরণ ও হত্যাচেষ্টা, নারী আটক 

কানের দুলের জন্য শিশুকে অপহরণ ও হত্যাচেষ্টা, নারী আটক 

চাঁদপুরের হাইমচরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তার সামিয়া (৯) নামের এক শিশুকে নূপুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুফিয়া বেগম (৩৮) নামে নারীকে স্থানীয় লোকজন আটক করে সদর মডেল থানা-পুলিশে সোপর্দ করে। 

২০ অক্টোবর ২০২৪
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ৪৭ জেলে আটক, জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ৪৭ জেলে আটক, জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় পৃথক অভিযানে ৪৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জেলেকে এক মাস করে কারাদণ্ড, ২৪ জেলেকে বিভিন্ন অঙ্কের জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক ১১ শিশুকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

২০ অক্টোবর ২০২৪
শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন বন্ধ ২ মাস 

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন বন্ধ ২ মাস 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় বেতন বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব টেন্ডার ও ক্রয় কমিটির কার্যক্রম স্তিমিত হয়ে যাওয়ায় ওষুধ, খাদ্য ঠিকাদার বিলসহ অন্যান্য উন্নয়ন

১৯ অক্টোবর ২০২৪
মেঘনায় ইলিশ রক্ষার অভিযানে হামলা, নৌ পুলিশসহ আহত ১০

মেঘনায় ইলিশ রক্ষার অভিযানে হামলা, নৌ পুলিশসহ আহত ১০

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশের প্রজনন রক্ষা অভিযানের প্রস্তুতিকালে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন। 

১৮ অক্টোবর ২০২৪
নিষিদ্ধ সময়ে মেঘনায় ইলিশ ধরায় ১৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

নিষিদ্ধ সময়ে মেঘনায় ইলিশ ধরায় ১৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টায় আটক করার পর তাঁদের মধ্য থেকে ১৭ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বয়স কম হওয়ায় বাকি ৯ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

১৭ অক্টোবর ২০২৪
চাঁদপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর জেলা কারাগারে কামরুজ্জামান দেওয়ান (৫০) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

১৭ অক্টোবর ২০২৪
চাঁদপুরে ৪৩ হাজার নিবন্ধিত জেলেকে খাদ্যসহায়তা

চাঁদপুরে ৪৩ হাজার নিবন্ধিত জেলেকে খাদ্যসহায়তা

নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত ৪৩ হাজার ৭৭৫ জন নিবন্ধিত জেলের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।  

১৬ অক্টোবর ২০২৪
গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

গত ৫ আগস্ট সরকার পতনের দিন চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র–গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলার সাপদি গ্রামের একটি বাঁশঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

১৫ অক্টোবর ২০২৪
হাজীগঞ্জে ৩ ইলিশ বিক্রেতাকে জরিমানা, ১৯৫ কেজি জব্দ

হাজীগঞ্জে ৩ ইলিশ বিক্রেতাকে জরিমানা, ১৯৫ কেজি জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় ৩ মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় তাঁদের হেফাজতে থাকা ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

১৪ অক্টোবর ২০২৪