
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সকল লেখা

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি হওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধারসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তরুণেরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ...

ছাত্রীর সঙ্গে আপত্তিকর চ্যাটিং, মাদ্রাসাশিক্ষক আটক
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর চ্যাটিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

ঈদে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় নারী নিহত
বগুড়ার আদমদীঘিতে ঈদে বোনের বাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় উম্মে হাবিবা ঊর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চারজন আহত হন।

স্ত্রীর মরদেহ ফেলে পালালেন স্বামী
বগুড়ার আদমদীঘিতে স্ত্রী লাভলী আক্তারের (২২) মরদেহ বাড়ির পাশের মসজিদের কাছে ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী আল-আমিন—এমন অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতেই পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দ

আদমদীঘিতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র জখম
বগুড়ার আদমদীঘিতে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে বিশাল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র গুরুতর জখম হয়েছেন। গতকাল বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বগুড়ায় জাসাস নেতা কারাগারে
সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বগুড়ার আদমদীঘি জালাল হোসেন বাবু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।

সান্তাহার জংশনে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনে আজ শনিবার আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ দিন ঘণ্টা ২৫ মিনিট বন্ধ থাকার পর ওই জংশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
