
সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সকল লেখা

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। আজ মঙ্গলবার (১২ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে। তবে বিষয়টি ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সকালের দিকে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সিটি করপোরেশনের একটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন তিনি।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
বিশ্বজুড়েই জ্বালানি তেলের মূল্য বেড়েছে উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, "আমরা যে খাদ্য খাই, তা জ্বালানি তেলে তৈরি না। এর দাম উৎপাদন খরচ ও পরিবহন ব্যয়ের সঙ্গে জড়িত।

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর
মন্ত্রী বলেন, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

ছুটিতে বাড়িতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ছুটি নিয়ে বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট মহানগর পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল ওয়াহিদ (৩৯)। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামে

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের যে ধারা চলছে, তা একেবারে মুছে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা: আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। আজ মঙ্গলবার দুপুরের দিকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যু

হাওরের ফসল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি
কাসমির রেজা বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের ১২টি উপজেলায় অর্ধশত হাওরে অন্তত ২ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এসব জমির কাঁচা ধানগাছে পচন ধরেছে; কিন্তু জলাবদ্ধতা নিরসনে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।

সিলেটে সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের শিকার কলেজশিক্ষক
সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইকারীর কবলে পড়েছেন ওহি আলম রেজা নামের এক কলেজশিক্ষক। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০ হাজারের বেশি টাকা কেড়ে নিয়েছে।

৩০ এপ্রিল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে। ইতিমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আরও ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।

সিলেটে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ২০ রোগী, ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুজন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছে। নূরে আলম শামীম বলেন, ‘হাম রোগের লক্ষণ নিয়ে আসা রোগীদের জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।

সিলেটে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড
সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
