
সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভার(ঢাকা) প্রতিনিধি
সকল লেখা

স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন হবে চলতি অর্থবছরেই: শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে। সাভারে সাংবাদিকদের তিনি বলেন, এ জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিকল বাস দেখে হঠাৎ ব্রেক, বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি বাহন। এ সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। শনিবার (২৫ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।

আশুলিয়ায় পার্কিং করে রাখা পিকআপে ভোরবেলায় আগুন দিল দুর্বৃত্তরা
ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে এই ঘটনা ঘটে।

বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেড শ্রমিকদের সড়ক অবরোধ
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) চারটি বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

নাশকতার প্রস্তুতির অভিযোগ: আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার
নাশকতামূলক কার্যকলাপ এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে অন্যতম শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহসম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল...

আশুলিয়ায় অপহৃত শিশুর হাড়-খুলি মিলল ঝোপে
ঢাকার আশুলিয়ায় মুক্তিপণের দাবিতে অপহরণের পর ৫ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। র্যাব অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার এবং শিশুটির মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এসব তথ্য জানায়। গ্রেপ্তার তরুণের নাম মো. মোরসালিন হোসেন (১৯)।

উল্টো পথে অটোরিকশা, লরির চাপায় নিহত ৩
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।

শেষ হলো এনসিপির দেশব্যাপী পদযাত্রা, নতুন কর্মসূচি ঘোষণা
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি। গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইলে এ সভা হয়। সভায় দলটির নতুন কর্মসূচির ব্যপারেও জানানো হয়।

সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
শাহীনুর কবির বলেন, সোমবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শামীম ওরফে মুন্না শেখকে আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন জব্দ
ঢাকার সাভার উপজেলার নামাবাজারে নিষিদ্ধঘোষিত পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি প্রতিষ্ঠান থেকে পলিথিন জব্দসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

চলতি বাসে গল্পের ছলে নারীর গলার চেইন চুরির চেষ্টা, গ্রেপ্তার ৬
পুলিশ জানায়, এর আগে গতকাল শনিবার সকালে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড থেকে সাভার পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে ওঠেন ভুক্তভোগী নারী সালমা বেগম ও তাঁর ছেলে সাখাওয়াত হোসেন। তখনই সেই বাসে চোর চক্রের সদস্যরাও ওঠেন। বাসে উঠেই সালমা বেগমের সঙ্গে গল্প করা শুরু করেন তাঁরা। পরে বাসটি সাভারের পাকিজা মোড় এলাকা

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন

রানা প্লাজায় নিহত–আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাকশিল্পে শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছেন হতাহত শ্রমিক–স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত

স্ত্রীকে হত্যার পর লাশে তোশক পেঁচিয়ে আগুন, স্বামী পলাতক
ঢাকার আশুলিয়ায় রোকসানা আক্তার নামে এক পোশাক শ্রমিককে হত্যার পর আগুনে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

চোরাই কাভার্ড ভ্যান টুকরো করে বিক্রি করেন তাঁরা
কাভার্ড ভ্যান চুরি করে সেটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে চোর চক্র। ওই চক্রের তিন সদস্যকে শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানের অংশবিশেষ।
