
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সকল লেখা

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে ধানখেতের পাশ থেকে দুলাল হোসেন ওরফে দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু ক্যাডেট স্কুলে

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা
টাঙ্গাইলের সখীপুরে কোটি টাকার সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে যাওয়া বৃদ্ধ দম্পতি অবশেষে নিজেদের বাড়িতে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা বাড়িতে ফেরেন। পরে রাত ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ওই বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি...

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি
টাঙ্গাইলের সখীপুরে লন্ডনপ্রবাসী চিকিৎসক ডা. শাহ জালালের বিরুদ্ধে জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তাঁর মা আনোয়ারা বেগম। ডা. শাহ জালাল অভিযোগ অস্বীকার করে সম্পত্তি বণ্টনকে পারিবারিক বিরোধ বলে দাবি করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন।

সখীপুরে মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর কৃষক দল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারের পর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল শিকদারকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা কৃষক দল। গতকাল রোববার ভোরে আরও দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।

সখীপুরে দোকানঘরসহ সোয়া ৭ শতাংশ জমি দখলের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।

সখীপুরে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত
টাঙ্গাইলের সখীপুরে স’ মিলের লাকড়ি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম ওরফে হিরামতি (৫২) নামে এক অটোভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরামতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়দা মার্কেট

শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’

একটু সময় দেন, এমন অবস্থা তৈরি করব—এক মিনিটও বিদ্যুৎ যাবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
গ্যাস ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ‘আমাদের একটু সময় দেন। এক থেকে দুই বছরের মধ্যে সারা বাংলাদেশে বিদ্যুতের এমন একটি অবস্থা তৈরি করব এবং শিল্পকারখানায় গ্যাসের এমন অবস্থা তৈরি করব যে, এক মিনিটের জন্যও যাবে না।’

সখীপুরে স্বাস্থ্য সহকারীর মৃত্যু: পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবকের আত্মসমর্পণ
প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।

সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তাঁর আরেক মেয়ে সিদরাতুলকে (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার...

সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে পৌরসভার কাহারতা ও বাশারচালা এলাকার তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু: সন্দেহভাজন যুবকের সন্ধানে পুরস্কার ঘোষণা পুলিশের
নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে কান ধরে উঠবস, ভিডিও ভাইরাল
টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আবুল হাশেম দুর্জয় নামে এক ব্যক্তিকে কান ধরে উঠবস করিয়েছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে সখীপুর-কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যার পর থেকে দুর্জয়কে কান ধরে উঠবস করানোর

সখীপুরে সড়ক থেকে স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক

দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে বিএনপি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বিএনপির নেতা-কর্মীদের সাবধান করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, মানুষ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, একজন মানুষও যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। আমার দল বিএনপি দুষ্টের দমন ও শিষ্টের পালনে কাজ করছে।

সখীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মা-শিশু নিহত
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ইসরাত জাহান আঁখি (২২) ও তাঁর এক বছর বয়সী ছেলে ইফাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়া-বাসাইল সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
