
টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারের পর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল শিকদারকে (৪২) আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা কৃষক দল। আজ সোমবার বিকেলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলাল শিকদার উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ অক্টোবর তাঁর গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার খবর সংগঠনের নজরে আসে। বিজ্ঞপ্তিতে হেলাল শিকদারকে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের কথিত সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে নির্বাচন না করে হরিণ প্রতীকের পক্ষে নির্বাচন করায় হেলাল শিকদারকে তখনই মৌখিকভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই তিনি প্রকৃতপক্ষে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারও ব্যক্তিগত অপরাধের দায় সখীপুর উপজেলা কৃষক দল নেবে না। অনৈতিক কাজের অভিযোগে হেলাল শিকদারকে কৃষক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার ভোরে বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া এলাকা থেকে হেলাল শিকদার, তাঁর সহযোগী ময়মনসিংহ সদর উপজেলার কাউনিয়া এলাকার আসাদুজ্জামানের ছেলে আশরাফুল আলম (৩৯) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার নান্নু মিয়ার ছেলে রাজু ইসলামকে (৩০) গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি তাঁদের একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে বলে জানানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, এসআরবি গ্রেপ্তার তিনজনকে সখীপুর থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁয় হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সুকান্ত শাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন
৪ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে চারঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মকসেদ আলী রায়পুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।
১০ মিনিট আগে
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
১৭ মিনিট আগে