
রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
সকল লেখা

রাষ্ট্রক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি রাবি শিক্ষার্থীদের
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক প্রতিনিধি নিয়োগ না দেওয়ার প্রতিবাদে এবং রাষ্ট্রক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে সরকারকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন...

রুয়েটের নতুন উপাচার্য হলেন অধ্যাপক রাজ্জাক
প্রায় দুই মাস পর নতুন উপাচার্য পেল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।

রাবির ভর্তি পরীক্ষা এখন থেকে বিভাগীয় ৫ শহরে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম—এই পাঁচ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। গত প্রশাসনের আমলে এই পাঁচ বিভাগের মধ্যে রংপুর ছাড়া বাকিগুলোতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমি

ছাত্রলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠা সেই রাবি ছাত্রদল নেতা বহিষ্কার
শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। মামলা থেকে বাঁচানোর

আমি কি ভিখারি নাকি, দুই হাজার টাকা দিতে চাও: ছাত্রলীগ নেতাকে ছাত্রদল নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা থেকে এক ছাত্রলীগ নেতার নাম বাদ দেওয়ার বিনিময়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত ছাত্রলীগ নেতার সঙ্গে ফারুক হোসেনের ৯ মিনিট ৭ সেকেন্ড কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে আজকের পত্রিকার প্রতিবেদকের হাতে। এতে অভিযুক

পরীক্ষা না দিয়েই রাবিতে শিক্ষার্থী পেলেন ফার্স্ট ক্লাস!
পরীক্ষা না দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনালে ফার্স্ট ক্লাস পেয়েছেন এক শিক্ষার্থী। গত ১৬ অক্টোবর সেমিস্টারের রেজাল্ট প্রকাশ হলে বিষয়টি কেউ খেয়াল না করলেও আজ রোববার ঘটনাটি জানাজানি হয়। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলছেন পরীক্ষা কমিটির সভাপতি।

রাবি ছাত্রলীগের ২ নেতাকে সেমিস্টার ফাইনাল দিতে দিল না প্রশাসন, পুলিশে সোপর্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগের পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা পরীক্ষা দিতে এলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে পরীক্ষায় বসবেন না বলে দাবি জানান। পরে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের নগরের মতিহার থানা-পুলিশের কাছ

মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি রাবি ছাত্রদলের
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়।

বাধামুক্ত পরিবেশে সবার মধ্যে সমঝোতা থাকবে, দাবির প্রয়োজন হবে না: রাবি উপাচার্য
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, আমরা একটা বাধামুক্ত, ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করব, যেখানে সবার অন্তর্ভুক্তি থাকবে, সমঝোতা থাকবে এবং সবার একসাথে সামনে এগিয়ে যাবে। এই প্রক্রিয়া শুরু করলে আলাদা করে আর কোনো দাবির কথা বলার প্রয়োজন হবে না।’

পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি
অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা অভিযোগে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর গতকাল বুধবার বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

রাবি অধ্যাপকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

রাবিতে যৌন হয়রানি–নিপীড়ন রোধে নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা হোসেন এবং সদস্যসচিব হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক সৈয়দা আফরীনা মামুন।

ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্তের পরই রাকসু নির্বাচন: রাবি উপাচার্য
আমরা ক্যাম্পাসের অরাজনৈতিক, রাজনৈতিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে বসব। সবকিছু নিয়ে আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চাই। তারপরেই আমরা সোজা রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) দিকে মুভ করব। আমি এ বিষয়ে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

রাবিতে ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ
তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলেও গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়। তবে দীর্ঘদিন ধরে সেলটি অকার্যকর থাকায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওযা হয়নি।

রাবি ছাত্রকে র্যাগিং: মেস ছেড়েছেন ভুক্তভোগী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীন শিক্ষার্থী মোহাম্মদ রকিকে র্যাগিং ও প্রাণনাশের হুমকির ঘটনার পর মেস ছেড়ে দিয়েছেন তিনি। প্রাণনাশের আশঙ্কা থেকেই মেস ছেড়ে তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এলাকার এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর কক্ষে অবস্থান করছেন।

রাবিতে র্যাগিংয়ের ঘটনা মীমাংসার চেষ্টা, শাস্তি চায় ভুক্তভোগী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী মোহাম্মদ রকিকে র্যাগিং ও প্রাণনাশের হুমকির ঘটনা বিভাগীয় মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের এ অভিযোগ করেন। তবে ভুক্তভোগীর বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা এ ধরনের কোনো মীমাংসায় যাবেন না।
