
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
সকল লেখা

রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন
রাঙামাটির বিভিন্ন বিহারে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের রাজবন বিহারের সর্গ ঘরে তাবতিংস পূজা করা হয়। এরপর বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি, হাজার প্রদীপসহ নানান দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটির সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পাহাড়ি হোক, বাঙালি হোক যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।’

৩ পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি
তিন পার্বত্য (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দাবি জানিয়ে আজ সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট দশটি সংগঠন।

পর্যটকদের রাঙামাটি ভ্রমণে বিরত থাকতে বলেছে প্রশাসন
পার্বত্য জেলা রাঙামাটি ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন। আজ রোববার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

৩ পার্বত্য জেলায় কঠিন চীবরদান উদ্যাপন না করার সিদ্ধান্ত
এ পর্যন্ত যত সাম্প্রদায়িক হামলা হয়েছে, তার কোনো বিচার হয়নি। নামেমাত্র তদন্ত কমিটি করা হয়, যা আলোর মুখ দেখে না। প্রশাসনের প্রতি আস্থা না থাকার পাশাপাশি বৌদ্ধসমাজসহ ভিক্ষু সংঘ উদ্বিগ্ন ও শঙ্কিত। এমন নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার কারণে পার্বত্য চট্টগ্রামের সব বিহারে কঠিন চীবরদান না করার ঘোষণা দেওয়া হয়েছে

রাঙামাটিতে সহিংসতা: হত্যা মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৪
রাঙামাটিতে গত ২০ সেপ্টেম্বরের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে মো. রুবেল (২৩) এবং এক কিশোরকে (১৭) অনিক কুমার চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজন রাকিব (২৭) ও আরেক কিশোরকে (১৭) অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্ত

রাঙামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার
সহিংসতার ঘটনায় রাঙামাটি শহরে গত শুক্রবার জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার বেলা ১১টায় সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে বাইরের শক্তির ষড়যন্ত্রে রাঙামাটিতে সহিংসতা: হাসান আরিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে বাইরের শক্তির ষড়যন্ত্রে রাঙামাটিতে সহিংসতা হয়েছে। দেশের বাইরে একটি অংশ পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সম্প্রীতি নষ্ট করতে চায়। তারাই গতকাল শুক্রবার রাঙামাটির সহিংস ঘটনা ঘটিয়েছে।

পাহাড়ের আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাঙামাটির ঘটনা তদন্ত করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টিম গঠন করা হবে। পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে অবনতি হতে দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। এই সহিংস ঘটনায় যারা জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে ন

উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম সফরে তিন উপদেষ্টা, রাঙামাটিতে জরুরি সভা
পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে জরুরি সভা করছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। আজ শনিবার দুপুর ১২টার পর রাঙামাটি জেলার সেনানিবাসের প্রান্তিক হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গ

রাঙামাটি শহরে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, আঞ্চলিক পরিষদে আগুন
রাঙামাটি শহরে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়েছে। এতে একজন পাহাড়ি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৩ জন। নিহত ব্যক্তি নাম–ঠিকানা পায়নি পুলিশ ও রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষ।

রাঙামাটিতে পাচার মামলায় গ্রেপ্তার ৩ জনের জামিন
রাঙামাটিতে মানব পাচার মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাঙামাটির দায়রা জজ আদালতের বিচারক মো. সহিদুল ইসলাম এ আদেশ দেন।

খোলাচিঠি লিখে জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রুর পদত্যাগ
তিন পার্বত্য জেলার মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অং সুই প্রু চৌধুরী। আজ মঙ্গলবার এক খোলাচিঠিতে এ পদত্যাগের কথা জানান তিনি।

রাঙামাটিতে ৮ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙামাটিতে আদিবাসী নারী ধর্ষণের ঘটনায় বিচারসহ আট দফা দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রামের বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, ১০ হাজার পরিবার পানিবন্দী
ভারতের মিজোরাম ও খাগড়াছড়ির বন্যার পানি নেমে আসায় রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। পানিতে হ্রদের তীরবর্তী ১০ হাজারের অধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে দুর্ভোগে রাঙামাটির হাজারও পরিবার
খাগড়াছড়ি ও ভারতের বন্যার পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার কয়েক হাজার বাড়ি-ঘরে পানি উঠেছে। ফলে দুর্ভোগে পড়েছে এসব জায়গার বাসিন্দারা।
