
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর)
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর)
সকল লেখা

পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা
শীতকালীন পেঁয়াজের চাহিদা মেটাতে রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে শুরু হয়েছে জমি প্রস্তুত ও পেঁয়াজ রোপণের কাজ। বীজের দাম কিছুটা কম থাকায় স্বস্তি ফিরলেও সার পেতে ভোগান্তির অভিযোগ করেছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী সার সরবরাহে কোনো সংকট নেই..

করতোয়ার বালুচরে রূপের পসরা, প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে চলা করতোয়া নদীর বালুচরে রূপের পসরা সাজিয়েছে এই কাশবন। সবুজ রূপসী প্রকৃতির বুকে শুভ্রতার এই রাজত্ব দেখতে প্রতিদিন বিকেলে সেখানে জমায়েত হচ্ছেন শত শত অনুরাগী। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বন্ধুদের আড্ডায় মেতে ওঠ

ধ্বংসের মুখে ঐতিহাসিক রায়পুর জমিদারবাড়ি, অযত্নে নষ্ট হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন
এক সময় জমিদারের এজলাসে বসত বিচার, মন্দিরে বাজত শঙ্খ, আর নদীর ঘাটে ছিল মানুষের আনাগোনা। ছিল অতিথিশালা, পুকুর, সারিবদ্ধ নারিকেল গাছ ও কারুকার্যখচিত ভবন। সময়ের পরিক্রমায় সেই জমিদারবাড়ির এখন করুণ দশা। আগাছা আর ঝোপঝাড়ে ঢেকে গেছে প্রাসাদ চত্বর, ভেঙে পড়ছে পুরোনো ভবন, পরিত্যক্ত মন্দিরে ঢোকারও উপায় নেই...

প্রযুক্তির ছোঁয়ায় বিলুপ্তির পথে চিঠি, হারাচ্ছে আবেগের সেই দিনগুলো
এক সময় দূরে থাকা প্রিয়জনের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। কাগজের পাতায় মনের কথা, আবেগ ও অনুভূতি লিখে পাঠানো হতো স্বজন, বন্ধু কিংবা ভালোবাসার মানুষের কাছে। আর সেই চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটত। ডাকপিয়নের হাতে একটি চিঠি পৌঁছানোর মুহূর্তে মিশে থাকত আনন্দ, কৌতূহল ও ভালোবাসা...

পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষকেরা
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন

১২৭ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত পাঠদান
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের নাদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। শিক্ষার্থীর পাঠদান, পরীক্ষা গ্রহণ ও বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনা

মাছের আঁশে নতুন সম্ভাবনা, বাড়ছে শ্রমিকদের আয়
মাছ কাটার পর ফেলে দেওয়া আঁশ একসময় ছিল নিছক বর্জ্য। নর্দমা কিংবা আবর্জনার স্তূপে পড়ে থাকত এসব আঁশ। এখন সেই আঁশই বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে রংপুরের মিঠাপুকুরের মাছ কাটা শ্রমিকদের। মাছের আঁশ সংগ্রহ করে পরিষ্কার ও শুকিয়ে বিক্রি করছেন তাঁরা। প্রতি কেজি আঁশ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে।

জনসেবায় সর্বস্ব হারিয়েও জনগণের ভালোবাসায় ধন্য ইউপি চেয়ারম্যান দুলাল চৌধুরী
জনসেবায় তৃপ্তি পেয়েছেন বটে, কিন্তু এর জন্য খুইয়েছেন প্রায় ৯ একর পৈতৃক জমি। এ ছাড়া পীরগঞ্জ উপজেলার ধুলগাড়ীর ৪টি রাইস মিল, ২টি মিনিবাসসহ কোটি টাকার সম্পদও খুইয়েছেন। উল্টো আছেন মোটা অঙ্কের ঋণের মধ্যে। বলছিলাম সাইদুর রহমান চৌধুরী দুলালের কথা। তিনি রংপুরের...

করতোয়া নদীতে নৌকাবাইচ দেখতে দর্শনার্থীর ঢল
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...

দারিদ্র্য আর একাকিত্ব জয় করে চ্যাম্পিয়ন সাঁওতাল কিশোরী, খুঁজে পেল মাকেও
মাত্র ১৩ বছর বয়স। যখন একজন কিশোরীর শৈশব-কৈশোরের আনন্দ-উল্লাসে মেতে থাকার কথা, তখন জীবনের কঠোর বাস্তবতায় তাকে লড়তে হয়েছে প্রতিনিয়ত। দুই বছর আগে মাথার ওপর থেকে চিরতরে সরে যায় বাবার ছায়া। এরপর প্রায় দুই মাস ধরে নিখোঁজ মা। বড় বোনের বিয়ে হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন, জঙ্গলে ঘেরা এক জরাজীর্ণ পৈতৃক ঘরে একাই....

রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লুটপাট-দুর্নীতির অভিযোগ
রংপুরের পীরগঞ্জে অবস্থিত রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রী বরাবর লিখিত অভিযোগে এসব তথ্য উঠে এসেছে...

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে গত এক দশক ধরে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়নের কয়েকটি গ্রামে কালভার্টের সামনে বসতবাড়ি নির্মাণ করায় হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

চার বছরেও সংস্কার হয়নি ‘ফুলেরজান’ সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
নলেয়া নদীর ওপর নির্মিত ‘ফুলেরজান’ সেতু। রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম ছিল এই সেতু। কিন্তু সেতুটির পাটাতন ভেঙে পড়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন উপজেলার হাজারো মানুষ। এই সেতু দিয়ে আগে সব ধরনের যানবাহন চলাচল করলেও এখন বন্ধ রয়েছে মাঝারি ও ভারী যানবাহন

রংপুরের পীরগঞ্জ: টিআর প্রকল্পের টাকা নয়ছয়
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজের বিরুদ্ধে এবার টিআর প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। পিআইও নিজেই ৫০ লাখ টাকার ১৫ থেকে ১৬টি প্রকল্প বাস্তবায়ন করছেন বলে জানা গেছে। তবে ওই সব প্রকল্পে কাগজে-কলমে সভাপতি করা হয়েছে ইউনিয়ন পরিষদ সদস্যদের।

করতোয়া নদীতে সেতুর অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়, দুর্ভোগে হাজারো মানুষ
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর কুলানন্দপুর ঘাটে একটি সেতুর অনুপস্থিতিতে দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগী—সবাইকে নির্ভর করতে হচ্ছে নৌকা কিংবা অস্থায়ী ভেলা-সদৃশ ব্যবস্থার ও

পীরগঞ্জে আঙুরের বাগান, বদলে যাচ্ছে কৃষির চিত্র
উপজেলার ভেন্ডাবাড়ি, খেজমতপুর, রামনাথপুর, মিলনপুরসহ কয়েকটি গ্রামে প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু হয় আঙুর চাষ। সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগই এখন বাণিজ্যিক রূপ নিতে শুরু করেছে। স্থানীয় কৃষক তহিদুল ইসলাম এ পরিবর্তনের অন্যতম উদাহরণ। কয়েক বছর আগে ইউটিউব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে ছোট...
