
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

মিঠাপুকুরে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
রংপুরের মিঠাপুকুরে একটি বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ শনিবার উপজেলার শঠিবাড়ি কলেজ এলাকা, রামপুরা ও শীতলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন
রোববার দিবাগত রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু একসঙ্গে দেশীয় মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং
রংপুরের মিঠাপুকুরে মাইকিং করে ইফতারসামগ্রীর দাম কমানো হয়েছে। এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজধানী হোটেলের মালিক তাজরুল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে তৈরি ইফতারসামগ্রীর দাম কমানোর প্রচারণা চালান।

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে ‘পিটিয়ে হত্যা’
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে সোহেল মিয়া (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সোহেল মিয়া পূর্ব বড়বালা গ্রামের বাসিন্দা। তাঁর এক বছর ও তিন বছর বয়সী দুই শিশুসন্

সন্ধ্যার পর গ্রামে প্রবেশ করলেই চোর হিসেবে আটকের ঘোষণা
রংপুরের মিঠাপুকুরে সন্ধ্যার পর অপরিচিত কেউ গ্রামে প্রবেশ করলেই ‘চোর’ হিসেবে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কাশিপুর জামে মসজিদ কমিটি। সাম্প্রতিক সময়ে গরু চুরি ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় আজ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

আগাম বেচাকেনায় হাঁড়িভাঙা, দাম পড়ে যাওয়ায় হতাশ চাষি-ব্যবসায়ীরা
হাঁড়িভাঙ্গা আম পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার বলেন, “আমি আমার বাগান এ বছর ৮ লাখ টাকায় বিক্রি করেছি। অথচ গত বছর সেটির দাম ছিল ১৪ লাখ। আরও ১০-১৫ দিন অপেক্ষা করলে আম ভালোভাবে পরিপক্ব হতো। কিন্তু কিছু মুনাফালোভী ব্যবসায়ী কৃত্রিমভাবে পাকানো আম আগেভাগে বাজারজাত করেছেন।”

ধর্ষণের পর বোরকা পরে পালানোর চেষ্টা, ধরা পড়লেন জনতার হাতে
বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িহাটে শাহ আলম নামের ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জনতা। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আটক শাহ আলমের ফাঁসির

শিশুধর্ষণ মামলার আসামি রুহুল কারাগারে
রংপুরের মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুরে বৈরাতী...

ফি কমানোর দাবিতে বিক্ষোভ, অধ্যক্ষের কার্যালয়ে তালা
রংপুরের মিঠাপুকুরে একটি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি ও মাসিক বেতন কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি নিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও টিউশন ফি ৩০০ টাকার বদলে মানবিকে ১০০ ও বিজ্ঞানে ১২০ টাকা করার

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত
রংপুরের মিঠাপুকুরে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের হামলায় তাঁর বড় ভাই আতিয়ার রহমান (৪২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শরিফুল ইসলামকে আটক করেছে।

জামাই-শ্বশুরের ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত
রংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

মিঠাপুকুরে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ
রংপুরের মিঠাপুকুরে দিনে কড়া রোদ থাকলেও রাতে কুয়াশা পড়ছে। প্রকৃতির দ্বৈত আচরণের এই সময়ে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাস ছড়িয়ে পড়ায় এসব উপসর্গ দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকেরা।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়, ভোদলকে হত্যা করে তাঁর দুই ভাই
রংপুরের মিঠাপুকুর থানা-পুলিশের ছয় দিনের প্রচেষ্টায় মোক্তারুল ইসলাম ভোদল (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মিঠাপুকুরে আগুনে পুড়েছে ৩ পরিবারের ৯ ঘর
রংপুরের মিঠাপুকুরে আগুনে তিনটি পরিবাররের ৯টি ঘরসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার হযরতপুর গ্রামে আগুন লাগার এ ঘটনা ঘটে।

মিঠাপুকুরে মোটরসাইকেল ছিনিয়ে নিতে যুবককে গলা কেটে হত্যা
রংপুরের মিঠাপুকুরে মোক্তারুল ইসলাম ভোদল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কসংলগ্ন বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম বরখাস্ত
রংপুরের মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. আখেরুজ্জামান আজাদীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে ইমামের দায়িত্ব পালন করছেন মাওলানা বেলাল হোসেন। বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের আবেদনের পরিপ্রেক্ষিতে মো. আখেরুজ্জামান আজাদীকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
