
বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িহাটে শাহ আলম মিয়া নামের ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জনতা। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আটক শাহ আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী এক শিশু শিক্ষার্থী মঙ্গলবার ধর্ষণের শিকার হয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে একটি ভুট্টা খেতে নিয়ে শাহ আলম ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।
এদিকে ঘটনার পর শাহ আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি তাঁর। স্থানীয় লোকজন উপজেলার শঠিবাড়িহাটে তাঁকে আটক করেন। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি কর্মকর্তা এ এস আই মো. সুফিয়ার রহমান।
এদিকে শাহ আলম মিয়া আটক হওয়ার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
২৯ মিনিট আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
চিঠিটা খুব ছোট। অথচ তার ভেতরেই লুকিয়ে ছিল কঠিন সত্য কথাগুলো। মেয়েটি তা মুখে বলতে পারেনি। তাই কলেজে গিয়েই ছেলেটির হাতে নিঃশব্দে ধরিয়ে দিয়েছিল চিঠিটা। তাতে লেখা ছিল, তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেবে না মেয়েটির পরিবার।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
১ ঘণ্টা আগে