
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি
সকল লেখা

কুন্ডুবাড়ীর মেলা হচ্ছে, মোড়ে মোড়ে বন্ধের ব্যানার টানাল কে
অবশেষে কালকিনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরের ঐতিহ্যবাহী দুই শ বছরের পুরোনো কুন্ডুবাড়ির মেলা। তবে মেলাসংলগ্ন এলাকায় এখনো মেলা বন্ধ হওয়ার ব্যানার ঝুলছে। এতে করে সাধারণ মানুষজনের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে: সারজিস আলম
‘৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের আলাদা করতে হবে। না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে।’

টাকার অভাবে অচল হওয়ার পথে তামিমের গুলিবিদ্ধ হাত
গুলিবিদ্ধ হাতের যন্ত্রণায় ঘুম আসে না তামিম হোসাইনের। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়াও সম্ভব হচ্ছে না। ফলে ধীরে ধীরে হাতটি অচল হওয়ার পথে। তামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে বাঁ হাতে গুলিবিদ্ধ হন।

যন্ত্রণায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ তামিম, অর্থাভাবে হচ্ছে না উন্নত চিকিৎসা
তামিম হোসাইন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে জীবনের মায়া ত্যাগ করে যারা গুলির সামনে নিজেদের বুক উঁচিয়ে দিয়েছে, তাদের সুচিকিৎসার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার এগিয়ে আসলে, উন্নত চিকিৎসা করাতে পারলে এই হাতটি ভালো হয়ে যেত। সরকারের সহযোগিতা কামনা করছি।’

আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের পুরানবাজার সংলগ্ন গোরইন চত্বরে অভিযান পরিচালনা করা হয়।

শপিং মল থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ৩ নারী
মাদারীপুরের কালকিনিতে শপিং মল থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কালকিনির পৌর এলাকার থানার মোড় সংলগ্ন লন্ডন শপিং মলে এই ঘটনা ঘটে।

মাদারীপুরে এক রাতের ইলিশমেলায় কোটি টাকার বেচাকেনা
মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার মাছের আড়ত, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ত, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনা-বেচা ও বাজারজাত বন্ধ থাকবে, তাই এই ইলিশ মেলা করা হয়।

কালকিনিতে ডোবা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে ডোবা থেকে হান্নান কবিরাজ (৬০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উপজেলার কুন্ডুবাড়ি এলাক থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদারীপুরে নিখোঁজের পরদিন মিলল যুবকের লাশ
নিখোঁজের পর মাদারীপুরের রাজৈরে ফসলের জমি থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার আলমদস্তার এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদারীপুরে তাওহীদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আকতার হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল রোববার রাতে শহরের শকুনী লেকেরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মসজিদ থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সের চাপায় বৃদ্ধ নিহত
মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে মাদারীপুর শহরের পৌরসভার থানতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি
ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের উপসর্গ নিয়ে শতাধিক মানুষ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি আছে। এসব রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধ বেশি।

বিদ্যুৎ অফিসের পুকুরে ভেসে উঠল ১০টি মৃত গুইসাপ
মাদারীপুরে বিদ্যুৎ অফিসের পুকুরে ১০টি গুইসাপ মরে ভেসে উঠেছে। কয়েক দিন ধরে ভেসে ওঠা গুইসাপগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।আজ বৃহস্পতিবার বিকেলে গুইসাপগুলোকে মাটিচাপা দেওয়া হয়। তবে এতগুলো গুইসাপ একসঙ্গে কীভাবে মারা গেল তার সঠিক কারণ জানা যায়নি।

মাদারীপুরে ইউপি সদস্যকে পিটিয়ে জখম, বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চরকালিকাপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম সরদারকে পিটিয়ে জখম করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় তাঁকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুরে বিএনপির সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট-আগুন, আহত ৫
মাদারীপুরে বিএনপির সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে জেলা সদরের ঝাউদি ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামে এই ঘটনা ঘটেছে।

কালকিনিতে অটোভ্যান চাপায় শিশু নিহত
মাদারীপুরের কালকিনিতে অটোভ্যানের চাপায় হাবিবা নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চরবিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা ওই গ্রামের রাশেদ মুন্সির মেয়ে।
