
মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
সকল লেখা

জিয়াউর রহমানকে কটূক্তি: শমী কায়সারের বিরুদ্ধে শতকোটি টাকার মামলা
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

বৃষ্টিতে সবজি খেত ক্ষতিগ্রস্ত, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম চড়া
পুরোনো বাজারের খুচরা বিক্রেতা রশিদ মিয়া বলেন, ‘দুই সপ্তাহ ধরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তবে দুই দিন ধরে বৃষ্টি নে। এর আগে এক মাস বৃষ্টি হয়েছে এলাকায়। ফলে সবজির এলাকা আলিধানী, বেলনগর, হাজিপুর, শিবরামপুর, শালিখার তালখড়িসহ নানা জায়গায় পানি জমেছে। এ জন্য সেখান থেকে সবজি কম আসছে। সামনে নতুন করে সবজি জমিতে

হাসিনা পালানোয় অপশক্তিগুলো পূজায় সুবিধা করতে পারেনি: নিতাই রায়
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা রকম কূটকৌশল চালাচ্ছে। এমনকি মন্দিরে আক্রমণ করতে গিয়ে যুবলীগের নেতা-কর্মীরা গ্রেপ্তারও হয়েছে।’

মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
মাগুরার শালিখায় বিলে মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বড় থৈপাড়া গ্রামের পাটভাড়ার বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।

স্কুলে না গিয়েও ১৩ বছর বেতন তুলেছেন বীরেন শিকদারের এপিএস শিশির
১৩ বছর আগে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার বরইচরায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন শিশির সরকার। বিদ্যালয়টিতে ক্লাস নেননি একদিনও। শিক্ষার্থীরাও চেনে না তাকে। কিন্তু মাসশেষে বেতন তুলেছেন ঠিকই। আবার বিদ্যালয়ে নিয়োগ নিয়েও করেছেন অবৈধ বাণিজ্য। এমন বিস্তর অভিযোগ তাঁর বিরুদ্ধে।

‘সাকিবের শূন্যতা পূরণ কঠিন হয়ে যাবে’
মাগুরা জেলার কেশব মোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়ি। তিনতলা বাড়িতে এখন থাকেন শুধু তাঁর বাবা মাশরুর রেজা। এ বাড়ি থেকেই মূলত সাকিবের শৈশবে বেড়ে ওঠা। এরপর মাগুরা নোমানী ময়দান মাঠে খেলা শুরু করা স্পিনার হিসেবে।

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১
মাগুরা সদরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।

গুলিবিদ্ধের ৩৯ দিন পর মৃত্যু, উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা সোহানের বাবা
বাবা শাহ সেকেন্দার আলী বলেন, ‘আমরা খুব কষ্টে দিনপার করতাম। বড় ছেলেটিই সব দেখত। ওর স্ত্রী ও বারবার মূর্ছা যাচ্ছে। আমাদের পরিবারে ভয়াবহ দুর্দশা নেমে এল।’

কোটা আন্দোলনে ছাত্রদল নেতা রাব্বি নিহত, মামলার আসামি মাগুরার সাবেক দুই এমপি
মাগুরার পারনান্দুয়ালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩৪)। ওই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন নিহতের ভাই ইউনুস আলী। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (মাগুরা-১) অ্যাড. সাউফুজ্জামান

মাগুরায় আন্দোলনকারী-আ.লীগের সংঘর্ষ, নিহত ৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেহেদী হাসান রাব্বী নামে একজনসহ চারজন মারা গেছেন। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

হঠাৎ সাকিবের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার
মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার নিজ বাড়িতে পুলিশের টহল জোরদার করতে দেখা গেছে। শনিবার রাত পৌনে ১২টায় একটি পুলিশের গাড়ি দেখা যায় সাকিবের বাড়ির প্রধান গেটে।

মাগুরায় বাম গণতান্ত্রিক জোট ও জাসদের সমাবেশে পুলিশের বাধা
মাগুরায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিহতের ঘটনায় বিচারের দাবিতে বাম দলগুলোর কেন্দ্র সূচিত সমাবেশ পুলিশ বাধা দিয়েছে। মাগুরা চৌরঙ্গী মোড় এলাকায় এ সমাবেশের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার নেতারা।

‘মামলা চাই না, বিচার চাই আল্লাহর কাছে’
সাব্বির হোসেন রাজু কাজ করতেন জননী কুরিয়ার সার্ভিসে। শুক্রবার (১৯ জুলাই) নামাজ শেষে দুপুরের খাবারের পানি আনতে গেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান তিনি। তাকে বাঁচাতে গেলে অপর দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ২৭ বছর বয়সী রাজুর বাড়ি মাগুরা সদরের জগদল ইউনিয়নে। একই সময়ে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন

জঙ্গি সন্দেহে ৭ শিক্ষার্থীকে পুলিশে দিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা
মাগুরায় জঙ্গি সন্দেহে সাত শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা সদর থানায় নিয়েছে পুলিশ।

পরিচিতি বাড়ানোর ফল মেলায় দর্শনার্থী শূন্য
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা শুরু হয়েছে। সকালে মেলা উদ্বোধন করা হলেও বিকেল পর্যন্ত মেলায় কোনো দর্শনার্থীকে দেখা যায়নি।

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মেয়েদের ফ্রি চা দিচ্ছেন ‘মোহামেডান’
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হওয়ায় মাগুরায় চা-দোকানি মোহামেডান ফ্রি চা খাওয়াচ্ছেন মেয়েদের। আজ সোমবার বেলা ১১টা থেকে আর্জেন্টিনার এই ভক্ত এই কার্যক্রম শুরু করেন।
