
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সকল লেখা

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম গ্রেপ্তার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহালছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির মহালছড়িতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে মহালছড়ির দুরছড়ি গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া দুই ইউপিডিএফ কর্মী হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

মহালছড়িতে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত
খাগড়াছড়ির মহালছড়িতে ইউএনও অপসারণের দাবিতে বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার

ইউএনওকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওষুধের দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এর আগে গতকাল বুধবার বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক

ইউএনওর অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, দোকানপাট বন্ধ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে আজ বুধবার ২৪ ঘণ্টা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই...

বিনা নোটিশে উচ্ছেদ অভিযান, ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি...

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
খাগড়াছড়ির মহালছড়িসহ সমগ্র কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ ধরা, বিক্রয়, মজুত, শুকানো এবং পরিবহনে এ নিষেধাজ্ঞা থাকবে। এ সময় স্থানীয় পর্যায়ের বরফকলও বন্ধ থাকবে।

যাত্রী বহনের পিকআপ চালু হচ্ছে আজ
প্রায় দেড় যুগ পর খাগড়াছড়ির মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে যাত্রী নিয়ে পিকআপ চলাচল শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিষয়টি নিশ্চিত করেছেন মহালছড়ি পিকআপ সমিতির নেতা মো. মাহাবু আলম মামুন।

মহালছড়িতে জীবন্ত গাছে ঝুলছে বিদ্যুতের তার
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্পুজ্যানালা গ্রামে জীবন্ত গাছে এখনো ঝুলছে বিদ্যুতের খোলা তার। দাঁড়িয়ে থাকা গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করছে মহালছড়ি বিদ্যুৎ বিভাগ।

৪ বছর আটকে রয়েছে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ
খাগড়াছড়ির মহালছড়িতে ২০১৭ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে ভূমিসংক্রান্ত জটিলতার কারণে ৪ বছর আটকে রয়েছে নির্মাণকাজ।

ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ
খাগড়াছড়ির মহালছড়িতে ২০১৭ সালে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও সেই স্টেশন নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। এতে স্থানীয় পর্যায়ে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন স্থানীয় বাসিন্দারা।

এক পরিবারে পাঁচ প্রতিবন্ধী
খাগড়াছড়ির মহালছড়িতে একই পরিবারের ছয়জনের মধ্যে কর্তাসহ পাঁচজনই শারীরিক প্রতিবন্ধী। তাঁরা মহালছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌংড়াছড়ি রোয়াজাপাড়া গ্রামের বাসিন্দা।

মহালছড়িতে স্থগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহণ কাল
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শুধু মাত্র মহালছড়ির মাইসছড়ি ইউপির একটি কেন্দ্রে হবে নির্বাচন। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।

মহালছড়িতে পুণ্যানুষ্ঠানে হাজারো মানুষ
খাগড়াছড়ির মহালছড়িতে কয়েক শ ভিক্ষু ও হাজারো পুণ্যার্থী উপস্থিতিতে পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমার পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে মহাসংঘ এর আয়োজন করে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মুবাছড়ি এলাকায় খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহালছড়িতে কম্বল বিতরণ
খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে বসত ঘর পুড়ে যাওয়া এক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘আলোর ফেরিওয়ালার’ উদ্যোগে মহালছড়ির সিন্দুকছড়ি রোডের পঙ্গীমুড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়।

মহালছড়ির কলা যাচ্ছে বিভিন্ন জেলায়
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎপাদিত কলা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। মহালছড়ি বাজারে মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন হলেও বেশির ভাগ কলা বেচাকেনা হয় সোমবার। দেশের নানা অঞ্চল থেকে হাটের আগের দিনই চলে আসেন কলা ব্যবসায়ীরা।
