
প্রায় দেড় যুগ পর খাগড়াছড়ির মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে যাত্রী নিয়ে পিকআপ চলাচল শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিষয়টি নিশ্চিত করেছেন মহালছড়ি পিকআপ সমিতির নেতা মো. মাহাবু আলম মামুন।
সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কারে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গত বছরের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরে জানুয়ারি সংস্কার শেষ করেছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)।
পিকআপ সমিতির পক্ষে সড়কের লাইনম্যান মেহেদি হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার পর মহালছড়ি নিচের বাজার বাসস্টেশন থেকে আধ ঘণ্টা পর পর গুইমারা উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। প্রথমে গুইমারা পর্যন্ত এই গাড়ি চালু করা হচ্ছে। পরবর্তীতে মানিকছড়ি, রামগড়সহ অন্য এলাকায় যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫