
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
সকল লেখা

সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বিদ্যালয়ে ২ ঘণ্টা আটকা শিক্ষক-শিক্ষার্থীরা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় সভাপতির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালার কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে।

চার বছর পর জানা গেল, মৃত নয় জীবিত ছিল নবজাতক
যে সন্তানকে জন্মের পর মৃত বলে ফেলে দেওয়ার কথা জানানো হয়েছিল, চার বছর পর সেই সন্তানই জীবিত—এমন তথ্য সামনে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাইবান্ধার ফুলছড়িতে। অভিযোগ, গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে জন্মের পরপরই নবজাতককে মায়ের কাছ থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়। পরে দালালচক্রের মাধ্যমে শিশুটিকে...

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন
নতুন অতিথিকে ঘিরে পরিবারজুড়ে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে জীবন বাঁচাতে শুরু হয় ছুটে চলা। চর পেরিয়ে নৌকা, তারপর অ্যাম্বুলেন্স। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় এক মায়ের জীবনপ্রদীপ।

তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নির্বাচনের পর অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে: জাপা মহাসচিব
নির্বাচনের পর দেশে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ বৃহস্পতিবার জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি শহীদ মিনার এলাকায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে বসতবাড়ি ও জমি রক্ষার দাবিতে ফুলছড়িতে মানববন্ধন
ভাঙনের শিকার এলাকার মধ্যে রয়েছে উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রাম। বক্তারা বলেন, গত এক মাস ধরে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অব্যাহত নদীভাঙনে বসতবাড়ি ও একরের পর একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এর ফলে কয়েক শতাধিক পরিবার এবং ফসলি জমি এখনও মা

গোসলে নেমে নববিবাহিত যুবকের মৃত্যু
গাইবান্ধার ফুলছড়িতে গোসলে নেমে আল আমিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এ দুর্ঘটনা ঘটে।

যারা বৈষম্য করবে না, তাদের নেতা নির্বাচিত করবেন: সারজিস
ফুলছড়ির মতো দুর্দশাগ্রস্ত, শিক্ষাব্যবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, হাসপাতাল খারাপ—এমন উপজেলা সারা দেশে একটিও নাই। এর চেয়ে কষ্টের কথা আর থাকতে পারে না। আগামীর বাংলাদেশে যারা বৈষম্য করবে না, তাদের আপনারা নেতা নির্বাচিত করবেন।

ফুলছড়িতে ভিজিএফের চাল লুট, হামলা
গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করার সময় লুটপাট হয়েছে। আজ বুধবার উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) এ ঘটনা ঘটে। বাধা দিতে গিয়ে ইউপি সচিবসহ কয়েকজন আহত হয়েছেন।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা আটক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারকে (৪০) আটক করা হয়েছে। অভিযুক্ত আক্তার ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
