
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সকল লেখা

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার আসামির নাম দুলাল মিয়া (২৮)। তিনি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার

প্রেমিকাকে বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসেছেন ওয়াং থাও (৩৫) নামের এক চীনা যুবক। উপজেলার একটি গ্রামের তরুণীর সঙ্গে এক মাস আগে মোবাইল অ্যাপসের মাধ্যমে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। তাঁকে বিয়ে করতেই নাসিরনগরে এসেছেন তিনি।

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ৩ কিশোর গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে ওই নারীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামি তিন...

স্ত্রীকে খাবার প্রস্তুত করতে বলে গেলেন বাইরে, কিছুক্ষণ পরেই মিলল রক্তাক্ত লাশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছুরিকাঘাতে রহমান মিয়া (২৮) নামের এক চা-দোকানি খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী জানায়, রহমান মিয়া ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমণ্ডল এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিন মিয়া (৫০) নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।

নাসিরনগরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সোহরাব হত্যার বিচার দাবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জামে মসজিদের পাশে এক মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

গ্রাম পুলিশের ভুলে ঋণগ্রহীতা নিয়ে ভুল, প্রকৃত ব্যক্তিকে খুঁজে পেল কৃষি ব্যাংক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর কৃষি ব্যাংক শাখা থেকে কৃষিঋণ পরিশোধের জন্য সম্প্রতি রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তির ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। অথচ রিয়াজ উদ্দিন মারা গেছেন ১২ বছর আগে। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের সদস্যরা এ নোটিশের চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

৩ বছর সাত মাস পর শপথ নিলেন ইউপি সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনের তিন বছর সাত মাস পর মোহাম্মদ বাচ্চু মিয়া নামের এক ইউনিয়ন পরিষদের সদস্য শপথ নেন। আজ সোমবার (৭ জুলাই) সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনা নাসরিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন।

কবর থেকে এসে ঋণ নিলেন রিয়াজ!
রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’

শসা চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত শতাধিক গ্রামবাসীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্রোতে ভেসে গেল দুই বোন, সকালে মিলল লাশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে।

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো তাছকিয়া বেগম (৩) ও তারা নূর (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

শিকলে বেঁধে রেখেছিল বাবা-মা, পরে পালাল মাদকাসক্ত ছেলে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. সুমন মিয়া (৩০) নামের মাদকাসক্ত ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন তাঁর বাবা-মা। তবে আজ শুক্রবার দুপুরে শিকল খুলে তিনি বাড়ি থেকে পালিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু
নাসিরনগরে ডাকাতের হামলায় আহত রওশন মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাছ ধরার ‘বাইচ’ উৎসব
অনেকে এসেছে ডিঙি নৌকা নিয়ে। বিভিন্নজনের হাতে বিভিন্ন জাল। কেউ পেয়েছে ছোট-বড় পাবদা, সরপুঁটি, ট্যাংরা, বাতাসি, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ। কয়েক শ মানুষের এমন মাছ ধরার উৎসব চলছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের আটাউরি বিলে। গতকাল বুধবার শুরু হওয়া এই উৎসবের নাম ‘বাইচ’। তিন দিনব্যাপী মাছ ধরার
