
রিয়াজ উদ্দিন মারা গেছেন ১২ বছর আগে। তিনি কখনো ব্যাংকেই যাননি অথচ তার নাম-ঠিকানায় কৃষিব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালে ব্যাংক থেকে অনুমোদন করা কৃষি ঋণ পরিশোধের জন্য সম্প্রতি ওই ব্যক্তির ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের সদস্যরা এ নোটিশের চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন। সম্প্রতি ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নাসিরনগর সদর শাখায় এমন ঘটনা ঘটেছে।
২০২৪ সালের ২৭ জানুয়ারি রিয়াজ উদ্দিনের নামে ১ লাখ টাকার ঋণ এখন সুদে-আসলে হয়েছে ১ লাখ ত্রিশ হাজার টাকা। সেই টাকা পরিশোধের জন্য গত ৩ জুলাই নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত চিঠি রিয়াজ উদ্দিনের পরিবারের হাতে আসে।
রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’
প্রতিবেশি সাজ্জাদ হোসেন জানান, উনি তো ১২ বছর আগে মারা গেছেন। তাহলে উনি ২০২৪ সালে ঋণ নিল কিভাবে?
সাধারণত বিধি অনুযায়ী কোনো ঋণ অনুমোদনের আগে ব্যাংকের একজন মাঠ কর্মকর্তা ঋণগ্রহীতা ব্যক্তি ও তাঁর কাগজপত্র যাচাই-বাছাই করেন। সবকিছু ঠিক থাকলে তিনি শাখা ব্যবস্থাপকের কাছে ঋণের ব্যাপারে সুপারিশ করে থাকেন। ব্যবস্থাপক আবার যাচাই-বাছাই করে ঋণগ্রহীতার উপস্থিতিতে স্বাক্ষর বা টিপসই নিয়ে ঋণ অনুমোদন করেন।
একাধিকবার ফোন দিয়ে নাসিরনগর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কথা হয় ব্যাংকের নাসিরনগর সদর ইউনিয়নের ঋণের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সাথে। তিনি বলেন, `এখন তো ব্যাংক বন্ধ। আগামী সোমবার রিয়াজ উদ্দিনের মেয়েকে ব্যাংকে আসতে বলেন।’
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনা নাসরিন বলেন, `এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি, কোন নিরপরাধ মানুষ হয়রানি হবে না।’

রাজশাহীর বাঘায় চুলার আগুনে তিনটি বসতঘর, ধান-গম, গরু-ছাগলসহ এক কৃষক পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
১৭ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
২২ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে।
১ ঘণ্টা আগে
খায়রুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা। এই জামিনের ফলে খায়রুল হকের মুক্তিতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন মোতাহার হোসেন সাজু।
১ ঘণ্টা আগে