
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন (২৭) হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জামে মসজিদের পাশে এক মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ জজ মিয়া, ইউপি সদস্য শাহ আলম আল আমিন মিয়া, সুজন মিয়া, মোক্তার হোসেন, জাবেদ মিয়া, মঈন উদ্দিন, শফিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে। হত্যাকারীরা এখনো বাইরে থেকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা গ্রামের আশপাশে আত্মগোপনে রয়েছেন।
৫ জুলাই চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।
এ ঘটনায় সোহরাবের ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে ৮ জুলাই ৫০ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
৪ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৭ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে