
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
সকল লেখা

নানিয়ারচরে এখনো পানিবন্দী কয়েক শ পরিবার
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সৃষ্টি হওয়া বন্যায় প্রায় ৩০০ পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। এ ছাড়া ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত এক হাজার পরিবার। মূলত চেঙ্গী নদীর দুই কূল উপচে এই ঘর-বাড়িগুলো প্লাবিত হয়।

পাহাড়ে জন্ম নেওয়া উলফুলের চাহিদা সমতলেও
পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেয় উলফুল। এই উলফুল ঘর ঝাড়ুর কাজে ব্যবহিত হয় গ্রাম থেকে শুরু করে শহরে-বন্দরে। ঘর পরিচ্ছন্নের কাজে এর জুড়ি মেলা ভার, তাইতো উলফুলের চাহিদা ব্যাপক।

কচুরিপানায় জমা নদী, ৫ মিনিটের পথ পাড়িতে লাগে ১ ঘণ্টা
রাঙামাটির নানিয়ারচরের সদর ইউনিয়নের চেঙ্গী নদীর লঞ্চ ঘাট। যত দূর চোখ যাবে শুধু কচুরিপানা। এটি যে নদী তা বোঝার উপায় নেই। মাত্র ৫ মিনিটের নৌ-পথ পাড়ি দিতে এখানে সময় লাগে প্রায় ঘণ্টা খানেক। এমন অবস্থায় যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নৌযাত্রীরা।

পাহাড় ধসে খুঁটি উপড়ে ৩ দিন ধরে বিদ্যুৎ নেই বুড়িঘাটে
পাহাড় ধসে খুঁটি উপড়ে যাওয়ায় রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। গত তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ইউনিয়নের বাসিন্দারা। গত শনিবার থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আজ সোমবার পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সচল হয়নি।

নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনার বাড়ি হস্তান্তর
রাঙামাটির নানিয়ারচরে জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য তৈরি বাড়ি হস্তান্তর হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির চাবি ফুটবলার রুপনার মা কালাসোনা চাকমার কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

রাঙামাটিতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের হাজাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আয়ের একমাত্র সম্বল অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা
রাঙামাটির নানিয়ারচরে মো. হাসান নামের এক ব্যক্তির আয়ের একমাত্র সম্বল অটোরিকশা আগুনে পুড়ল। নিজের বাড়ির সামনের আধা পাকা ঘরে থাকা রিকশাটি আগুনে পুড়ে যায়।

অতিরিক্ত মদ পান করায় পাহাড়ি যুবকের মৃত্যু
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির ভুইয়াদাম গ্রামে অতিরিক্ত চোলাই মদ পান করায় দেবরাস চাকমা (২৪) নামে এক পাহাড়ি যুবক মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

গ্রামে ফিরেছেন রুপনা চাকমা, বইছে বিজুর আমেজ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ভুঁইয়াদাম গ্রামের মেয়ে রুপনা চাকমা সাফ টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলরক্ষক হয়ে কৃতিত্ব অর্জন করায় আনন্দে মেতে উঠেছে সেখানকার মানুষ। ওই গ্রামের মানুষেের মাঝে বইছে চাকমাদের মহা

ভাঙা ঘরে বৃষ্টির পানির ভয় নেই রুপনার মায়ের
নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইআদাম গ্রামে রুপনা চাকমার ঘরটির জরাজীর্ণ অবস্থাই বলছে, কতটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে এত দূর উঠে এসেছেন এই পাহাড়ি কন্যা। তবে এরই মধ্যে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক...

সড়কে দ্বিগুণ ভাড়া বিপাকে যাত্রীরা
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি বাজারে লোকজন আসা কমে গেছে।

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ইনস্যুরেন্স কর্মকর্তার মৃত্যু
রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি সড়কে বুধবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার পপি চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি সোনালি লাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বীরশ্রেষ্ঠকে সমাহিত করায় সম্মানিত হলেন দয়াল চাকমা
মহান মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে একজন শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। নৌপথে রাঙামাটি সদরের প্রায় ৩০ কিলোমিটার দূরে কাপ্তাই হ্রদের পাশে শায়িত এই বীরশ্রেষ্ঠ।

মুকুলে ছেয়েছে বাগান মালিকের চোখে স্বপ্ন
মুকুলে ছেয়ে গেছে রাঙামাটির নানিয়ারচরের আমবাগানগুলো। থোকা থোকা মুকুলের ভারে নুয়ে পড়েছে ডাল। বাতাসে অনেক দূরে থেকে পাওয়া যায় সেই ঘ্রাণ। উপজেলার বগাছড়ি, ডাকবাংলো, ইসলামপুর খাইল্লা বাড়ি এলাকায় এই চিত্র দেখা যায়। মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন।

লাভজনক হওয়ায় বাড়ছে আগ্রহ
রাঙামাটির নানিয়ারচরে চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো চাষ হয়েছে। ধানের দাম ভালো পেয়ে বোরো আবাদে উৎসাহী হয়েছেন উপজেলার কৃষকেরা। এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের।

পর্যটন ও ব্যবসার সম্ভাবনা সহজ হবে যাতায়াত
উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত রাঙামাটির নানিয়ারচর সেতু। এতে ছয় দশকের ‘দুঃখ’ ঘুচেছে নানিয়ারচরসহ তিন উপজেলাবাসীর। গত বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
