
মুকুলে ছেয়ে গেছে রাঙামাটির নানিয়ারচরের আমবাগানগুলো। থোকা থোকা মুকুলের ভারে নুয়ে পড়েছে ডাল। বাতাসে অনেক দূরে থেকে পাওয়া যায় সেই ঘ্রাণ। উপজেলার বগাছড়ি, ডাকবাংলো, ইসলামপুর খাইল্লা বাড়ি এলাকায় এই চিত্র দেখা যায়। মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন।
জেলায় আনারসের পর আমের জন্য পরিচিত এই উপজেলা। সারা দেশে যায় এখানকার আম। আবহাওয়া প্রতিকূলে না গেলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকেরা।
এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে আমগাছগুলো।
বিগত বছরের মতো এবারও আম্রুপালি, ল্যাংড়া, ফজলি জাতের আমের চাষ হয়েছে। সব গাছের পুরোপুরি মুকুল ফুটতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন বাগান মালিকেরা।
বাগান মালিক ওমর ফারুক ও কামরুল ইসলাম জানান, তিন সপ্তাহ আগে থেকে বাগানের আমগাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশির ভাগ গাছই মুকুলে ছেয়ে গেছে, কিছু গাছে এখনো মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন তাঁরা।
বাগান মালিকেরা আরও জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, গত ২০২০-২১ অর্থবছরে উপজেলার ৩৮০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এতে ৪ হাজার ৫৬০ মেট্রিকটন আম উৎপাদন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান জানান, আবহাওয়াগত কারণে দেশীয় জাতের গাছে আগাম মুকুল আসতে শুরু করে। এ সময় বাগানে থাকা পোকা মুকুলের ক্ষতি করে। পোকা দমনে বালইনাশক ছিটাতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫