রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির ভুইয়াদাম গ্রামে অতিরিক্ত চোলাই মদ পান করায় দেবরাস চাকমা (২৪) নামে এক পাহাড়ি যুবক মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
মৃত দেবরাস চাকমা বিন্দু লাল চাকমার ছেলে।
মৃত দেবরাস চাকমার ভাই মানিক লালা চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে আমাদের প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও আমার ভাই দেবরাস চাকমা এক সঙ্গে মদ পান করছিল। এ সময় অতিরিক্ত মদ পান করায় আমার ভাই অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানার পর পরিবারের লোকজন তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। পরে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
৪ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
৪ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৫ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৫ ঘণ্টা আগে