
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
সকল লেখা

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে যাচ্ছিল ছোট বোন। তাকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে দুই বোনই। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়া বাড়ির মরহুম সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেলচালকের
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও নিউমার্কেট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

নানার বাড়িতে আসার পথে প্রাণ গেল যুবকের
সকালে ট্রেনযোগে সিলেট থেকে কুমিল্লা আসেন আরমান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রামে তাঁর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি.....

হাসনাতের সঙ্গে হেরে যাওয়া গণ অধিকার নেতা জসীমের সদস্যপদ স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ

মধ্যরাতে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে নিজেই রক্ত দিলেন চিকিৎসক
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টা। উপজেলার একটি হাসপাতালে ভর্তি সালমা আক্তার। মাত্র দুই দিন আগে তিনি সন্তান প্রসব করেছেন। হঠাৎ রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন। রাত-বিরাতে এমন অবস্থায় জরুরি রক্ত যোগাড় করতে গিয়ে যখন দিশেহারা স্বজনেরা, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভাব চিকিৎসক কবির হোসেনের।

দেবিদ্বারে বিএনপির দলীয় নেতাকে লাঞ্ছিত করায় জেলা যুগ্ম আহ্বায়ককে শোকজ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।

বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে দিনমজুরকে কুপিয়ে হত্যা
আজ বিকেলে বাড়ির পাশের নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান শফিকুল। এ সময় একই বাড়ির মৃত এনু মেম্বারের ছেলে লিমন (৪৭) ও লিমনের ভাতিজা নিশাদ (২৬) গিয়ে তাঁকে বাধা দেন। বাঁশঝাড়টি নিজের দাবি করায় শফিকুলের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

মাদক সেবনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

নামফলকে নিজের নাম দেখে ফলক উন্মোচন করেননি হাসনাত আবদুল্লাহ, আলোচনা-সমালোচনা
কুমিল্লার দেবিদ্বারের রাধানগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের নামফলকে নিজের নাম দেখে তা উন্মোচন করেননি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন তিনি। নামফলক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য...

মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক
কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা...

বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভধারণ, হাসপাতালে সন্তান প্রসবের পর লাপাত্তা মা
কুমিল্লার দেবিদ্বারে স্কয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ...

দেবিদ্বারে হত্যা ও নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বারে সাব্বির হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা নাশকতার মামলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে নারীর অনশন
সৌদি আরবে বিয়ে ও একসঙ্গে বসবাস করলেও দেশে পাঠানোর পর হ্যাপি আক্তারকে আর স্ত্রীর মর্যাদা দিতে রাজি নন প্রবাসী এনামুল। এ অবস্থায় স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে কুমিল্লার দেবিদ্বারে ওই প্রবাসীর বাড়ির সামনে অনশনে বসেছেন হ্যাপি আক্তার (২৭)। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে ১১ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
