Ajker Patrika
Add

তৌফিকুল ইসলাম, ঢাকা

তৌফিকুল ইসলাম, ঢাকা

সকল লেখা
রেলওয়ের প্রস্তুতি: পূজায় বিশেষ ট্রেন, বিভিন্ন ট্রেনে সংযুক্ত হবে কোচ

পূজায় বিশেষ ট্রেন, বিভিন্ন ট্রেনে সংযুক্ত হবে কোচ

আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।

১০ দিন আগে
রাজধানীতে সড়ক ৪ হাজার কিমি, বাসের উপযোগী ২৮০ কিমি

রাজধানীতে সড়ক ৪ হাজার কিমি, বাসের উপযোগী ২৮০ কিমি

ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।

১৩ দিন আগে
ট্রেনের ‘টাইম টেবিল’ লন্ডভন্ড

ট্রেনের ‘টাইম টেবিল’ লন্ডভন্ড

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।

১৩ আগস্ট ২০২৬
গণপরিবহন: দেড় হাজার ইলেকট্রিক বাস কেনার তোড়জোড়

গণপরিবহন: দেড় হাজার ইলেকট্রিক বাস কেনার তোড়জোড়

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে প্রায় দেড় হাজার ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পৃথক কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।

৩০ জুলাই ২০২৬
ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

কাউন্টার-সংশ্লিষ্টরা জানান, কাউন্টার টার্মিনালের ভেতরে গেলেও বাস চলাচলের রুটে কোনো পরিবর্তন আসছে না। আবদুল্লাহপুর থেকে যেসব বাস সায়েদাবাদ হয়ে বিভিন্ন গন্তব্যে যায়, সেগুলো আগের মতোই চলবে। সায়েদাবাদ কোনো বাসের শেষ গন্তব্য হবে না।

১৬ জুলাই ২০২৬
আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা প্রায় দুই বছর পর চালু হয়েছে। এতে প্রায় একই সময়ে বন্ধ হওয়া তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরুর বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

০২ জুলাই ২০২৬
সড়ক-সেতুর টোল: ইটিসিতে কাজ করে না ৭০% গাড়ির ট্যাগ

সড়ক-সেতুর টোল: ইটিসিতে কাজ করে না ৭০% গাড়ির ট্যাগ

সড়ক-সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতিতে টোল দিতে অপরিহার্য আরএফআইডি ট্যাগ ৭০ শতাংশ গাড়ির ক্ষেত্রেই কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। ইটিসি ব্যবস্থা চালু করা সংস্থাগুলো এ দাবি করেছে।

১৪ জুন ২০২৬
ইঞ্জিনসংকট ভোগাল ট্রেনে ফিরতি যাত্রা

ইঞ্জিনসংকট ভোগাল ট্রেনে ফিরতি যাত্রা

লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট আর ত্রুটির কারণে ঈদের ফিরতি যাত্রায় ভুগেছেন ট্রেনের যাত্রীরা। এসব কারণে ১ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগেই অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে। কিছু ট্রেনের দেরি হয়েছে এক থেকে চার ঘণ্টা। সংকেত ত্রুটিতে বিলম্ব হয় ১৩ ট্রেনের।

১০ জুন ২০২৬
রেলের ২০০ ব্রডগেজ কোচ আমদানি: নতুন কোচে চালু হতে পারে খুলনা ও পাবনাগামী সেবা

রেলের ২০০ ব্রডগেজ কোচ আমদানি: নতুন কোচে চালু হতে পারে খুলনা ও পাবনাগামী সেবা

রেলওয়ের জন্য ভারত থেকে যে ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে তার প্রথম ধাপের ২০টি কোচ দেশে পৌঁছাতে পারে আগামী জুন মাস নাগাদ। আর প্রথম ধাপের কোচগুলো আসার পর দুটি নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—একটি ঢাকা-খুলনা এবং অন্যটি ঢাকা-পাবনা রুটে। নতুন কোচগুলো ব্রডগেজ কোচ হবে বলে সেগুলো...

২৩ এপ্রিল ২০২৬
আইন সংশোধনের খসড়া: বিচারিক ক্ষমতা পাচ্ছে
নদী রক্ষা কমিশন

আইন সংশোধনের খসড়া: বিচারিক ক্ষমতা পাচ্ছে নদী রক্ষা কমিশন

নদী, খাল ও উপকূল দখল-দূষণ রোধে কঠোর আইনগত কাঠামো গড়ে তুলতে জাতীয় নদী রক্ষা কমিশনের হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ‘জাতীয় নদী রক্ষা কমিশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

১২ এপ্রিল ২০২৬
আয়ুষ্কাল ফুরানো যান স্ক্র্যাপ করলে অন্য গাড়ির নিবন্ধন

আয়ুষ্কাল ফুরানো যান স্ক্র্যাপ করলে অন্য গাড়ির নিবন্ধন

ইকোনমিক লাইফ (অর্থনৈতিক আয়ুষ্কাল) শেষ হওয়া মোটরযান স্ক্র্যাপ না করলে সেই মালিক নতুন বা পুরোনো কোনো মোটরযানের রেজিস্ট্রেশন (নিবন্ধন) নিতে পারবেন না। তবে স্ক্র্যাপযোগ্য গাড়ি নিয়ে মালিকের আবেদন কর্তৃপক্ষ গ্রহণ করলে, প্রয়োজন বিবেচনায় নতুন বা পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত নিতে...

১৯ ফেব্রুয়ারি ২০২৬
সড়ক-রেল-নৌ খাতে বড় পরীক্ষা সংস্কার

সড়ক-রেল-নৌ খাতে বড় পরীক্ষা সংস্কার

রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। অন্তর্বর্তী সরকার সড়কে এই যান নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেও মালিক-চালকদের আন্দোলনে তা সফল হয়নি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব রিকশা নিয়ন্ত্রণের বিকল্প নেই বলে মনে করছেন পরিবহন খাতের বিশ্লেষকেরা।

১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ঢাকা মহানগরীতে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস বাড়াতে নতুন রুট পারমিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ভাড়া নির্ধারণ করবে সংশ্লিষ্ট বাসমালিক কিংবা কোম্পানিগুলো। এ ছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ‘কন্ট্রাক্ট সিস্টেম’ তুলে দিয়ে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯ ডিসেম্বর ২০২৫
রাজধানীর জন্য ৪০০ বাসের প্রকল্প: আটকে আছে ইলেকট্রিক বাস প্রকল্প অনুমোদন

রাজধানীর জন্য ৪০০ বাসের প্রকল্প: আটকে আছে ইলেকট্রিক বাস প্রকল্প অনুমোদন

ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ) বায়ুদূষণ ও যানজট কমাতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪০০ ইলেকট্রিক বাস নামানোর একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। মহাসড়ক বিভাগ প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে গত মে মাসে। তবে গত আট মাসেও প্রস্তাবটি নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

২১ নভেম্বর ২০২৫
অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি

অনিশ্চয়তায় ঢাকা বিআরটি কোম্পানি

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প অসমাপ্ত অবস্থায় শেষ করার সরকারের সিদ্ধান্তে বিআরটি পরিচালনার জন্য গঠিত ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানির (পিএলসি) ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পটি চালু না হলে কার্যত এই কোম্পানির কোনো কাজ থাকছে না।

৩১ অক্টোবর ২০২৫
সড়ক বাড়লেও নিরাপত্তা বাড়েনি

সড়ক বাড়লেও নিরাপত্তা বাড়েনি

দেশে গত এক যুগে কয়েকটি নতুন সড়ক-মহাসড়ক, সেতু, উড়ালসড়ক, টানেল যোগাযোগে ব্যাপক পরিবর্তন আনলেও সড়ক নিরাপত্তা বাড়েনি। যানবাহনের বেপরোয়া গতি, প্রতিযোগিতা, বিশৃঙ্খল গণপরিবহন, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত ও তিন চাকার যান এবং আইন না মানায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। হতাহত হচ্ছে মানুষ।

২২ অক্টোবর ২০২৫