
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে ট্রেনের ছাদে যাত্রী ওঠা, বিনা টিকিটে স্টেশনে প্রবেশ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
রেলভবনে দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্যবিবরণী সূত্রে এসব সিদ্ধান্ত জানা গেছে।
দুর্গাপূজার তিন দিনের (২০, ২১ ও ২২ অক্টোবর) ছুটি ও শুক্র-শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক দুদিনসহ পাঁচ দিন ছুটি থাকছে।
রেলওয়ে সূত্র বলছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী, পূজার ছুটিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর কোরীয় কোচের (বগি) সমন্বয়ে গঠিত রেক দিয়ে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ জন্য বিশেষ ট্রেনের সময়সূচি, রেক ও ইঞ্জিনের সমন্বয়সহ আনুষঙ্গিক পরিকল্পনা করবে রেলের পূর্বাঞ্চল। যাত্রীর চাহিদা বিবেচনায় বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকদের পাঠানো প্রস্তাব অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। অতিরিক্ত ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় রেক নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন বিকল হলে যাতে দীর্ঘ সময় চলাচল বন্ধ না থাকে, সে জন্য টঙ্গী, ময়মনসিংহ, আখাউড়া, লাকসাম, কুলাউড়া, ঈশ্বরদী, পার্বতীপুর ও রাজবাড়ীতে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে। যমুনা সেতুর কাছেও সুবিধাজনক একটি স্টেশনে রিলিফ ইঞ্জিন রাখতে বলা হয়েছে। পণ্যবাহী ও কনটেইনার ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ট্রেনের অফ-ডে প্রত্যাহারের সিদ্ধান্তও হয়েছে। ট্রেনের অতিরিক্ত রেক ঠিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় রেলওয়ের মহাপরিচালক এসব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বলে সভা সূত্র জানিয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পূজা উপলক্ষে মানুষের যাতায়াতে রেলওয়ের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে সোমবার রেলের সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজায় নিরাপদে ট্রেন চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
২৪ মিনিট আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হ
৭ ঘণ্টা আগে