
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’
দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধূ ও তাঁর দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। এ সময় ঘরের দেয়ালে ‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা দেখতে পাওয়া যায়।

বাড়ি থেকে ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, ধানখেতে মিলল মরদেহ
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ ৫
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।

চিরিরবন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় তসলিম হক (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার-ঘিন্নাকুড়ি সড়কের ব্যাঙের কাঁদো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় রাকিব হোসেন (২৭) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চম্পাতলী বাজার-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ভ্যানগাড়িতে বাসের ধাক্কায় জুনাইদ হাসান জিসান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আমতলী বাজারে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা ২টা পর্যন্ত বিক্ষুব্ধ স্কুলছাত্ররাসহ এলাকাবাসী....

দিনাজপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
দিনাজপুরের চিরিরবন্দরে খায়রুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ায় একটি পুকুর পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএসের গালে চড় মারলেন সাবেক হুইপ
সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মনোনয়নপত্র জমার আগে সমাবেশে তাঁর এপিএসের গালে চড় মেরেছেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু। আজ বুধবার দিনাজপুর-৪ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্তে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

চিরিরবন্দরে ড্রেন থেকে তরুণীর মরদেহ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার একটি ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রাম্য সালিস থেকে ফিরে গভীর রাতে গৃহবধূর আত্মহত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে চেয়ারম্যান কার্যালয়ে এক লাখ টাকায় দুই পক্ষের সালিস শেষে বাড়ি ফিরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। গৃহবধূর মৃত্যু হয়েছে সোমবার (২১ আগস্ট) সকালে। ঘটনাটি ঘটেছে উপজেলার নশরতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালিতলা গ্রামের মহির মেম্বার পাড়ায়।

চিরিরবন্দরে ‘মাদকাসক্ত’ যুবককে পিটিয়ে হত্যা, ২ মামা আটক
দিনাজপুরের চিরিরবন্দরে লাবু হোসেন লিমন (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাবু ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর দুই মামাকে আটক করেছে পুলিশ।

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে বাঁশ ঝাড় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ফিলিমন বর্মন (৫৬) নামের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে মিনারুল ইসলাম (১৫) ও সাকিব হোসেন (১৮) নামে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর হাইওয়ের ভুষিরবন্দর বাজার এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ক

চিরিরবন্দরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে কাইয়ুম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের গার্মেন্টস বাজারে এ ঘটে।

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিতে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে গরুসহ আব্দুল জব্বার (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার জয়পুর (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা।
