
চরফ্যাশন সংবাদদাতা
চরফ্যাশন সংবাদদাতা
সকল লেখা

ডোবা থেকে হাত-পা বাঁধা মাদ্রাসাছাত্রকে উদ্ধার
ভোলার চরফ্যাশনে মো. তামিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে স্থানীয়রা উদ্ধার করেছে বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত: উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি।’

মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছরের কারাদণ্ড
ভোলার চরফ্যাশনে মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি

ভোলায় মক্তব দখল করে যুবদলের কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ
আবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।

প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী-সন্তানকে হত্যা: স্বামীসহ দুই ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড
ভোলার চরফ্যাশন উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার দায়ে স্বামী ও ভাশুরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে তাঁদের বাবাকে খালাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে ঢেউয়ে ভেসে গেল ট্রলার, জেলে নিখোঁজ
খোরশেদ মাঝি জানান, ইলিশ শিকারের জন্য গত ৩১ আগস্ট সন্ধ্যায় ৮ মাঝি-মাল্লাসহ তাঁর মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে যায়। সোমবার রাত ১১টার দিকে সাগর মোহনায় ভাসানচর এলাকায় তাঁরা মাছ ধরতে জাল ফেলেন। এ সময় হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

ভোলায় ব্যবসায়ীকে হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ভোলার মনপুরায় আর্থিক দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হযরত আলী হিরন এ তথ্য জানিয়েছেন।

ভোলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
রেজাউল করিম খন্দকার দক্ষিণ আইচা কচ্চপিয়া এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চরমানিকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে সঙ্গে নিয়ে আজ রোববার বেলা দেড়টার দিকে জোহরের নামাজ আদায় করতে মোটরসাইকেলযোগে দক্ষিণ আইচা বাজারের মসজিদে যান।

৬ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শিক্ষকনেতাকে বিএনপির কার্যালয়ে আটকে মারধর
৬ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভোলার চরফ্যাশনে মাওলানা রুহুল আমিন নামের এক মাদ্রাসাশিক্ষককে বিএনপির অফিসে আটকে মারধরের পর সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষক বর্তমানে হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন।

ভোলায় ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধে ভাঙন, ঝুঁকিতে ২ হাজার পরিবার
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানি বেড়ে চরকুকরি-মুকরি, ঢালচর ও মুজিবনগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বসতঘর ও রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকায় শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।
