
ঘিওর, (মানিকগঞ্জ), প্রতিনিধি
ঘিওর, (মানিকগঞ্জ), প্রতিনিধি
সকল লেখা

ঘিওর খাদ্যগুদামে ১২০ টন চাল-গমের ঘাটতি, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাইয়ে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পাওয়া গেছে। সেই সঙ্গে ৪১ টন ধান বেশি এবং ৬ হাজার ৫০০টি বস্তা কম পাওয়ার ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার ও খাদ্য পরিদর্শক বিপুল কুমারকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর।

মানিকগঞ্জে ছয় মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা ধ্বংস
মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ছয়টি মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আইনগত প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎবাবাকে আটক করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন তিনি। এত দিন হুমকির মুখে ঘটনাটি কাউকে জানাতে পারেনি শিশুটি।

তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে সাগর আহমেদ নামে এক যুবকের মৃত্যুর চার দিন পর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পিবিআই। সংস্থাটির ভাষ্য, মাদক-সংক্রান্ত বিরোধে কয়েকজনের তাড়া খেয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন ভর্তি
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘুমন্ত যুবকের শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘুমন্ত ব্যক্তির শরীরে জানালা দিয়ে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি দগ্ধ হন। সন্দেহভাজন হিসেবে তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চৈত্রের কুয়াশায় সোয়া ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

৪ বছরের আইনি লড়াই শেষে জয়, চেয়ারম্যান পদে শপথ নিলেন আতোয়ার
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় চার বছরের আইনি লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিরে পেলেন মো. আতোয়ার রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপজেলার জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেন।

পাটুরিয়া–দৌলতদিয়া ঘাটে নৌযান চলাচল শুরু
রাত পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।

সরগরম ঘিওরের ঢাক ঢোল পাড়া
মানিকগঞ্জের বালিয়াখোড়া গ্রামের মনিদাশ পাড়াকে সবাই ঢাক ঢোল পাড়া হিসেবেই চেনে। সামনে আসছে পূজা। তাই দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মুনিদাশ পাড়া জেগে উঠেছে নব উদ্যোমে।
